for Add

পিএসজির বিদায়ে শেষ আটে বায়ার্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) বিদায় করে দিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজিকে ২-০ গোলে পরাজিত করে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।

এরিক ম্যাক্সিম চুপো-মোটিং তার সাবেক ক্লাব পিএসজির বিরুদ্ধে ৬১ মিনিটে প্রথম গোলটি করেন। এরপর ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলী খেলোয়াড় সার্জি গ্যানাব্রি। ২০২০ সালে লিসবনের ফাইনালে বায়ার্নের কাছে ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে চুপো-মোটিং পিএসজির হয়ে খেলেছিলেন।

১৫ বছরে ১৩বারের মত বায়ার্ন শেষ আটে খেলার কৃতিত্ব অর্জন করলো। অন্যদিকে ইউরোপীয়ান শিরোপা জয়ে অন্যতম ফেবারিট হিসেবে প্রথমবারের মত বিবেচিত পিএসজিকে আরো একবার ট্রফির জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে।

বায়ার্ন কোচ জুলিয়ান নাগলসম্যান বলেছেন পিএসজির কঠিন প্রতিরোধের বাঁধা পেরুতে তার দলের সমর্থকদের সমর্থনের প্রয়োজন ছিল, ‘দ্বিতীয়ার্ধে আমরা প্রতিপক্ষের তুলনায় ভাল খেলেছি। এই জয়টা আমাদের প্রাপ্য ছিল।’

মিউনিখের আলিয়াঁজ অ্যারেনাতে প্রথমার্ধে পিএসজিই দাপট দেখিয়েছে। মাথিস ডি লিট গোল লাইনের উপর থেকে একটি বল ক্লিয়ার না করলে তখনই হয়তো এগিয়ে যেতে পারতো পিএসজি। কিন্তু কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসিরা দলের পরাজয় এড়াতে তেমন একটা ভূমিকা রাখতে পারেনি।

বায়ার্ন অধিনায়ক থমাস মুলার বলেছেন, ‘আজ ভাগ্য আমাদের সহায় ছিল। সত্যি কথা বলতে কি ফুটবলে এগিয়ে যেতে হলে ভাগ্যের সহায়তার প্রয়োজন হয়। আমরা যদি ১-০ গোলে পিছিয়ে পড়তাম তবে দল কিভাবে খেলতো সেটা বলা যায়না।’

পিএসজির প্রথম লেগে ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে এমবাপ্পে ইনজুরির কারণে বদলী হিসেবে মাঠে নামলেও পরিপূর্ণ ফিটনেস নিয়েই মূল একাদশে খেলেছেন। কিন্তু তারপরও দলের জন্য কিছু করে দেখাতে পারেননি। গোঁড়ালির ইনজুরির কারণে পুরো মৌসুমের জন্যই ছিটকে গেছেন নেইমার। এছাড়া ম্যাচে ইনজুরিতে পড়েছেন দুই ডিফেন্ডার মারকুইনহোস ও নর্ডি মুকিয়েলে। সুযোগ তৈরী করার পরেও দলের এই ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছেন কোচ ক্রিস্টোফে গাল্টিয়ার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ড্রেসিং রুমে দারুণ হতাশা বিরাজ করছিল। আমরা কেউই এই ম্যাচের পুনরাবৃত্তি চাইনা, সবকিছু পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে।’

প্যারিস মিডফিল্ডার ভিটিনহা প্রথমার্ধে সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেছেন। বায়ার্ন গোলরক্ষক ইয়ান সোমারকে একা পেয়েও তিনি কাজে লাগাতে পারেননি। ভিটিনহা পোস্টে শট নিলেও লাইনের উপর থেকে তা ক্লিয়ার করেন ডি লিট। নাগলসম্যান ডি লিট সম্পর্কে বলেছেন, ‘এটা সত্যিই অসাধারণ যে দলকে প্রতিরোধ করতে সে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের প্রচেষ্টা বিশ্বের ১০ জন ডিফেন্ডারের মধ্যে ৯ জনই ব্যর্থ হতো।’

বিরতির ১০ মিনিট আগে পাঁজরের হাড়ে আঘাত লাগায় মাঠ ত্যাগ করেন পিএসজির অধিনায়ক মারকুইনহোস। তার পরিবর্তে মাঠে নামেন সদ্য পেশীর ইনজুরি থেকে দলে ফরা মুকিয়েলে। কিন্তু তিনিও বেশীক্ষণ মাঠে থাকতে পারেননি। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে গাল্টিয়ার ১৭ বছর বয়সী সেন্টার-ব্যাক এল চাডাইলে বিটশিয়াবুকে প্রথমবারের মত মাঠে নামাতে বাধ্য হন।

বিরতি পর অনেকটা আগ্রাসী হয়ে মাঠে নামে বায়ার্ন। জসুয়া কিমিচের শট ফিরে এলে ফিরতি শটে গোল করতে ব্যর্থ হন চুপো-মোটিং। ৫২ মিনিটে ক্যামেরুনের এই স্ট্রাইকার আবারো সুযোগ পেয়েছিলেন। কিন্তু জামাল মুসিয়ালার ক্রস থেকে তার হেডের আগে মুলারের অফসাইডের কারনে প্রচেষ্টাটি ব্যর্থ হয়। কিন্তু ৬১ মিনিটে আর কোন ভুল করেননি চুপো-মোটিং। ভেরাত্তির কাছ থেকে বল কেড়ে নিয়ে মুলার চিপ করে দেন। লিও গোরেৎকা সেই বল বাড়িয়ে দেন চুপো-মোটিংয়ের দিকে। দারুণ এক ফিনিশিংয়ে স্বাগতিকদের এগিয়ে দেন এই ফরোয়ার্ড।

চার মিনিট পর সেন্টার-ব্যাক সার্জিও রামোস সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শক্তিশালী হেড রুখে দেন সোমার। ৮৯ মিনিটে হুয়াও ক্যান্সেলোর পাস থেকে বদলী খেলোয়াড় গ্যানাব্রি ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি টাইমে সাদিও মানে আরো এক গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add