for Add

রাশিয়ানদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে উইম্বলডন

উইম্বলডন থেকে রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের নিষিদ্ধ করার বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছেন ব্রিটিশ টেনিসের সর্বোচ্চ সংস্থা।

গত বছর ইউক্রেনে সামরিক আগ্রাসনের পর ব্রিটিশ সরকারের চাপের মুখে সব ধরনের টুর্নামেন্টে রাশিয়ান ও বেলরুশের খেলোয়াড়দের অংশগ্রহণের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্যের লন টেনিস এসোসিয়েশন (এলটিএ)। কার্যত এলটিএ’র অধীনে পাঁচটি এটিপি টুর্ণামেন্ট থেকেই তাদের নিষিদ্ধ করা হয়। এর মধ্যে কুইন্স ক্লাবের ইভেন্টটিও ছিল। তাদের পথ ধরে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি) উইম্বলডনে একই নিষেধাজ্ঞা জারী করে।

কিন্তু ডেইলি টেলিগ্রাফের রিপোর্টের সূত্র ধরে জানা গেছে রাশিয়ান ও বেলারুশের খেলোয়াড়দের জন্য অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে। তবে একই সাথে তারা আরো জানিয়েছে টুর্নামেন্ট চলাকালীন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধের সিদ্ধান্তকে এগিয়ে নেয়া বা মহিমান্বিত করবে না এই মর্মে খেলোয়াড়দের প্রতিশ্রুতির ঘোষণাতে স্বাক্ষর করতে হতে পারে। এ ব্যাপারে ব্রিটিশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে এইএলটিসি- এমন তথ্য পাওয়া গেছে।

গত বছরের এই নিষেধাজ্ঞার কারণে এটিপি ব্রিটিশ টেনিসকে ১ মিলিয়ন ডলার জরিমানা করেছিল। একই সাথে এটিপি ও ডব্লিউটিএ টেনিস এসোসিয়েশন উইম্বলডনে কোন ধরনের র‌্যাঙ্কিং পয়েন্ট রাখেনি। নারীদের বিভাগে রাশিয়ায় জন্মগ্রহণকারী এলেনা রাবাকিনা শিরোপা জিতেছিলেন। তিনি অবশ্য কাজাকাস্তানকে প্রতিনিধিত্ব করেছেন।

অস্ট্রেলিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বছরের অপর তিনটি গ্র্যান্ড স্ল্যামে রাশিয়ান ও বেলারুশের খেলোয়াড়দের জন্য এই ধরনের কোন নিষেধাজ্ঞা ছিলনা। এই খেলোয়াড়রা বছর জুড়ে বিভিন্ন ট্যুর ইভেন্টেও অংশ নিয়েছে। যদিও কোন দেশের নাম কিংবা পতাকা তারা ব্যবহার করতে পারেনি। -বাসস

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add