for Add

বার্সাকে হারিয়ে ইউরোপার নকআউটে ম্যানইউ

বার্সেলোনাকে হারিয়ে ইউরোপার শেষ ষোল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল ওল্ড ট্রাফোর্ডে প্লে অফের দ্বিতীয় লেগে কাতালানদের বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করেছে রেড ডেভিলসরা। এর আগে ক্যাম্প ন্যুয়ে প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলে সমতা থাকায় দুই লেগে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে নকআউট পর্ব নিশ্চিত করে কোচ এরিক টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড।

পেনাল্টি থেকে গোল করে স্বাগতিক বার্সেলোনাকে দারুণ এক সূচনা এনে দিয়েছিলেন ক্লাবটির পোলিশ স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলীয় মিডফিল্ডার ফ্রেড গোলটি পরিশোধ করেন এবং আয়াক্স থেকে ইউনাইটেডে যোগ দেয়া উইঙ্গার এন্টনি জয়সূচক গোল করে ইউনাইটেড শিবিরে আনন্দের বন্যা বইয়ে দেন।

ইউরোপের দ্বিতীয় বিভাগের টুর্নামেন্টে এই দুই জায়ান্টের মোকাবেলা এটিই প্রমাণ করে যে দল দুটির বর্তমান সময়টি খুব একটা ভালো যাচ্ছে না। তবে এরিক টেন হাগের অধীনে এসে ক্রমেই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগের জায়ান্টরা। আগামী রোববার দীর্ঘ ছয় বছরের শিরোপা খরা দূর করতে লিগ কাপের ফাইনালে নিউক্যাসলের মোকাবেলা করবে রেড ডেভিলসরা। কিন্তু ইউরোপা লিগের গুরুত্বপূর্ণ আসরে নিজেদের অবস্থানকে সুরক্ষিত রাখতে গতকাল নিজেদের কোন অস্ত্রই অব্যবহৃত রাখেনি ইউনাইটেড। এই জয়ে নিজেদের মাঠে টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকল টেন হাগের শিষ্যরা।

এদিকে গত অক্টোবর থেকে সব প্রতিযোগিতায় অপরাজিত ছিল জাভি হার্নান্দেজের বার্সেলোনা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পেরে অভিজাত ওই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল কাতালান জায়ান্টরা। তবে এর পর থেকে ঘরোয়া ফুটবলে দারুণ ভাবে ঘুরে দাঁড়াতে থাকে বার্সা। জায়ান্ট রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে নিরঙ্কুশভাবে দখলে নেয় লা লিগার শীর্ষস্থান। কিন্তু ইউরোপীয় আসরে এসে আরো একবার হোঁচট খেতে হলো জাভির শিষ্যদের। এমনকি প্রথমে গোল করে এগিয়ে যাবার পরও সুযোগটি ধরে রাখতে ব্যর্থ হয় বার্সেলোনা।

গোল বক্সের মধ্যে ফার্নান্দেজ বোকামি করে এক হাতে আলেজান্দ্রো ফর্নান্দেজকে ধরতে গেলে পেনাল্টির নির্দেশ দেন কর্তব্যরত রেফারি। যদিও ১৮ মিনিটে লিওয়ানদোস্কির পেনালিট শটের বলে গোলরক্ষক ডেভিড ডি গিয়া হাতের ছোঁয়া লগিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বলটি ঠিকই ঢুকে যায় ইউনাইটেডের জালে (১-০)।

বিরতি থেকে ফেরার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টেন হাগের দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্ট্রাইকার ওয়েগর্স্টকে তুলে নিয়ে এন্টনিকে নামান কোচ। এতেই পাল্টে যায় ইউনাইটেডের চেহারা। ৪৭ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ফ্রেড (১-১)। ম্যাচের ৭৩ মিনিটে এন্টনির গোলে জয়ের আনন্দে মেতে উঠে ইউনাইটেড (২-১)। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add