for Add

৪৭ বছর পর লিগ কাপের ফাইনালে নিউক্যাসল

সেন্ট জেমস পার্কে সাউদাম্পটনকে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে পরাজিত করে ৪৭ বছর পর লিগ কাপের ফাইনাল নিশ্চিত করেছে নিউক্যাসল।

গত সপ্তাহে এডি হোয়ের দল প্রথম লেগে ১-০ গোলে জয়ী হয়েছিল। প্রথমার্ধে স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেছেন সিন লংস্টাফস।

বিরতির আগে চে অ্যাডামস এক গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি সেইন্টসরা। ৮২ মিনিটে ম্যাগপাই মিডফিল্ডার ব্রুনো গুইমারায়েস লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে ১০ জন নিয়ে ম্যাচ শেষ করতে হয়েছে নিউক্যাসলকে।

দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে এগিয়ে থেকে ফাইনালে উঠেছে নিউক্যাসল। আগামী ২৬ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে ফাইনালে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড বনাম নটিংহ্যাম ফরেস্টের মধ্যকার বিজয়ী দল। প্রথম লেগে ইউনাইটেড ফরেস্টের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ী হয়েছিল।

সর্বশেষ ১৯৯৯ সালে ঘরোয়া কোন ফাইনালে খেলেছিল ম্যাগপাইরা। এফএ কাপের ওই ফাইনালে ইউনাইটেডের কাছে পরাজিত হয়ে শিরোপা পাওয়া হয়নি।

ম্যাচ শেষে মঙ্গলবার নিউক্যাসল বস হোয়ে বলেছেন, ‘নিজেদের মান বাড়ানোর জন্য যেকোন প্রতিযোগিতার ফাইনালে পৌঁছানো জরুরী। একইসাথে এর মাধ্যমে সমর্থকদের আস্থা অর্জন সম্ভব। আজকের ম্যাচটা বেশ কঠিন ছিল। যদিও প্রথমার্ধেই আমরা ২-০ গোলে এগিয় গিয়েছিলাম। আমরা আজ দারুণ খেলেছি। আমাদের পক্ষে যা কিছু অর্জন করা সম্ভব তার সব চেষ্টাই করে যাচ্ছি।’

লিগ কাপে এখনো পর্যন্ত শিরোপা জিততে পারেনি নিউক্যাসল। ১৯৫৫ সালে এফএ কাপের পর প্রথমবারের মত ঘরোয়া বড় কোন শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে হোয়ের শিষ্যরা। ইন্টার-সিটিস ফেয়ারস কাপে শিরোপা জয়ই ছিল নিউক্যাসলের সর্বশেষ কোন শিরোপা।

দীর্ঘদিন ধরে শিরোপা বঞ্চিত নিউক্যাসলের জন্য কালকের ম্যাচটা ছিল অনেকটাই স্বস্তিদায়ক। আর ফাইনালের পথে জয়ের এই ম্যাচটিতে সামনে থেকে দলকে এগিয়ে নিয়েছেন ছোটবেলা থেকে নিউক্যাসলের সমর্থক ইংলিশ মিডফিল্ডার লংস্টাফ। নিউক্যাসল কিংবদন্তী অ্যালান শিয়েরার ও ডেভিড জিনোলা স্ট্যান্ডে থেকে প্রিয় দলের জয় উপভোগ করেছেন। সারা রাত ধরেই নিউক্যাসলের রাস্তায় ভক্ত-সমর্থকদের আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

হোয়ের অধীনে বদলে যাওয়া নিউক্যাসল প্রিমিয়ার লিগেও শেষ পর্যন্ত উপরের সারির দলগুলোর সাথে সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছে। লিগে বর্তমানে তারা তৃতীয় স্থানে রয়েছে।

এই শতকে প্রথমবারের মতো ঘরোয়া কোন আসরের ফাইনালে পৌঁছানো নিউক্যাসলের পুনরুত্থানের আরো এটি উদাহরণ। লংস্টাফ বলেছেন, ‘এটা সত্যিই অসাধারণ। মাত্র এক বছর আগেও কাউকে যদি জিজ্ঞেস করা হতো এসব কি হচ্ছে তবে তারা শুধু হাসতো। কিন্তু কোচ ও মালিকানা পরিবর্তনের পর দলের চেহারা আমূল পাল্টে গেছে। দলে প্রতিভাবান খেলোয়াড় অন্তর্ভূক্ত হয়েছে, আর এভাবেই ধীরে ধীরে দলের উন্নতি ঘটেছে।

এবারের শীতকালীন ট্রান্সফার উইন্ডোর ডেডলাইন শেষ হবার দু’দিন আগে উইঙ্গার এন্থনি গর্ডনকে ৪৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভিড়িয়েছে নিউক্যাসল। কাল ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে কিয়েরান ট্রিপিয়ারের অ্যাসিস্টে লো ফিনিশিংয়ে ১২ গজ দূর থেকে সাউদাম্পটন গোলরক্ষক হাভিন বাজুনুকে পরাস্ত করেন লংস্টাফ। ২১ মিনিটে মিগুয়েল আলমিরোনের কাট-ব্যাকে লংস্টাফ ব্যবধান দ্বিগুণ করেন। টানা ১০ ম্যাচে কোন গোল হজম না করা নিউক্যাসল গোলরক্ষক নিক পোপকে শেষ পর্যন্ত পরাস্ত করতে সক্ষম হয়েছেন অ্যাডামস। ২৯ মিনিটে কোনাকুনি শটে সাউদাম্পটনের হয়ে সান্তনার এক গোল পরিশোধ করেন অ্যাডামস। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add