for Add

উড়তে থাকা মরক্কোকে থামাতে চায় পর্তুগাল

আল থুমামা স্টেডিয়ামে আগামীকাল শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মোকাবেলা করবে উড়তে থাকা মরক্কো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

প্রতিদ্বন্দ্বিতা যত ছোট হয়ে আসছে শিরোপার আরো কাছাকাছি পৌঁছে যাচ্ছে স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধদলগুলো। বিশেষ করে অঘটনের জন্ম দিয়ে এগিয়ে আসা দলগুলোর জন্য সেই স্বপ্ন আরো বড় হয়ে দেখা দেয়। তেমনই একটি দল মরক্কো। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার-বেলজিয়ামের মতো দলকে টপকে শীর্ষস্থান লাভের পর শেষ ষোলোতে স্পেনকে পেনাল্টিতে পরাজিত করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলতে আসা মরক্কোর জন্য স্বপ্নের চেয়েও বেশি কিছু।

অন্যদিকে পর্তুগালও কম যায় না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে পরাজয় এবারের আসরে চার ম্যাচে পর্তুগীজদের প্রথম হার। কিন্তু তারপরও গ্রুপের শীর্ষস্থান হাত থেকে ফসকে যায়নি। নক আউট পর্বে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে গুড়িয়ে দিয়ে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

শেষ ম্যাচে তারকা ডিফেন্ডার আচরাফ হাকিমির যেভাবে স্পেনের আক্রমণভাগকে রুখে দিয়েছে, ঠিক একইভাবে জয়সূচক পেনাল্টি স্ট্রোকটি এসেছে তার পা থেকেই। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা গোল শূন্য ড্র হবার পর স্পেনকে টাইব্রেকারে ৩-০ গোলে পরাজিত করে মরক্কো শেষ আটে টিকিট পায়। স্পেনের হাজারো পাসের কৌশলকে শেষ পর্যন্ত সফল হতে দেননি মরোক্কান কোচ ওয়ালিদ রেগ্রাগুই। পেনাল্টিতে গোলরক্ষক ইয়াসিন বোনো স্প্যানিশদের দুটি শট রুখে দেন, আরেকটি শট পোস্টে লেগে ফেরত আসে। অন্যদিকে মরক্কো তিনটি শটই গোলে পরিণত করেন।

গত ১২ বছরে প্রথম ও চতুর্থ আফ্রিকান দল হিসেবে শেষ আট নিশ্চিত করা মরক্কোর জন্য এখন পুরো আফ্রিকান অঞ্চলই আশা দেখছে, সাথে যোগ হয়েছে আরব সমর্থকরা। এর আগে ১৯৮৬ সালে একবারই অ্যাটলাস লায়ন্সরা বিশ্বকাপের শেষ ষোলোতে খেলেছিল। এ নিয়ে গত সাতটি ম্যাচের ছয়টিতেই তারা কোন গোল হজম না করে মাঠ ছেড়েছে। বিশ্বকাপে তারা এ পর্যন্ত টানা পাঁচ ম্যাচে অপরাজিত রয়েছে।
হাকিমির প্রতিভা ও প্রতিশ্রুতির সাথে সতীর্থ ফুল-ব্যাক নুসাইর মাজরুই এবং তাদের মধ্যমাঠে অত্যন্ত পরিশ্রমী সোফিয়ান আমরাবাতের কারণেই মূলত মরক্কোর এই সাফল্য। বিশ্বফুটবলে এই মুহূর্তে অন্যতম শক্তিশালী রক্ষণভাগ হিসেবে মরক্কোকেই বিবেচনা করা হচ্ছে। গ্রুপ পর্বে ইউরোপীয়ান দুই শীর্ষ দল ক্রোয়েশিয়া ও বেলজিয়ামকে রুখে দেবার পর এবার পর্তুগালকেও আটকে দিতে তারা মুখিয়ে আছে।

এদিকে আইকনিক অধিনায়ক রোনালদোকে সাইড বেঞ্চে বসিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠ নামা ছিল পর্তুগালের কোচ ফার্নান্দোস সান্তোসের সাহসী সিদ্ধান্ত। কিন্তু রোনালদোর পরিবর্তে নামা বেনফিকার ২১ বছর বয়সী স্ট্রাইকার গনসালো রামোস কোচের আস্থার প্রতিদান দিয়ে প্রথম হ্যাটট্রিক পূরণ করেছে। এই সাফল্যের পর রোনালদোর পরবর্তী যুগে রামোসের উপর এখন থেকেই কেউ কেউ ভরসা করতে শুরু করে দিয়েছেন। এটা ছিল পর্তুগাল জাতীয় দলের মূল একাদশে খেলা রামোসের প্রথম ম্যাচ। এর থেকে ভাল শুরু একজন স্ট্রাইকারের জন্য আর হতে পারে না। তিন জয় ও ১২ গোল নিয়ে আত্মবিশ্বাসী পর্তুগাল এখন উড়তে থাকা মরক্কোকে মাটিতে নামিয়ে আনতে চায়। একই সাথে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের পথে আরো একধাপ নিশ্চিত করতে চায়।

১৯৬৬ সালে সাবেক কিংবদন্তী ইউসেবিও ছিলেন অনুপ্রেরণা, যার কল্যাণে পতুগাল প্রথমবারের মতো সেমিফাইনালে খেলেছিল। ইউরো ও নেশন্স লিগ জয়ী দলটি এখনো বিশ্বকাপ শিরোপা খরা কাটাতে পারেনি। যুব পর্যায়ে সব সাফল্য পেলেও সিনিয়র দলটি এখনো বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেনি।

পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ ম্যাচ (১৯৫) ও সর্বাধিক গোল (১১৮) করা রোনালদোকে আবারো বেঞ্চে রেখে কালকের ম্যাচেও সান্তোস দলের নতুন নায়ক রামোসকে মাঠে নামালে খুব একটা অবাক হবার কিছুই থাকবে না। সুইজারল্যান্ডের বিরুদ্ধে হুয়ায় ক্যান্সেলোও মাঠে ছিলেন না। লেফট-ব্যাক হিসেবে খেলেছিলেন রাফায়েল গুইরেইরো, ডান দিকে ছিলেন দিয়োগো ডালোট। কালকের ম্যাচেও অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামার ইঙ্গিত পাওয়া গেছে। মধ্যমাঠে ওটাভিওর উপরই ভরসা করছেন সান্তোস। উইলিয়াম কারভালহো আবারো রুবেন নেভেসের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। ইনজুরির কারণে নক আউট পর্বের আগে দল থেকে ছিটকে গেছেন নুনো মেন্ডেস। ডানিলোর খেলার নিয়ে এখনো শঙ্কা রয়েছে। ৩৯ বছর বয়সী পেপের সাথে রুবেন ডিয়াসই থাকছেন।

পর্তুগাল দলে এ পর্যন্ত বেশ কয়েকটি পরিবর্তন এলেও মরক্কো শুরু থেকে প্রায় একই দল নিয়ে মাঠে নেমেছে। কালকের ম্যাচের আগে অবশ্য দলে বেশ কয়েকটি ফিটনেস শঙ্কা রয়েছে। ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার নায়েফ আগুয়ের্ডকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add