for Add

আরেকটি অঘটনের আশায় ক্রোয়েশিয়ার মুখোমুখি জায়ান্ট কিলার জাপান

ফেবারিটের তকমা সাথে করে কাতার বিশ্বকাপে না আসা সত্বেও একের পর এক অঘটনের জন্ম দিয়ে জাপান এখন চলতি আসরে যেকোন বড় দলের জন্য বিপদজনক দল হয়ে উঠেছে। আগামীকাল শেষ ষোলোর ম্যাচে আল জানুব স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে এশিয়ান জায়ান্টরা। এবারের আসরের অন্যতম ধারাবাহিক এই দলটিকে মোকাবেলা করার আগে ক্রোয়েটরা বাড়তি পরিকল্পনা মাথায় নিয়েই মাঠে নামছে।

হাজিমে মোরিইয়াসুর জাপান শীর্ষ সারির দল স্পেন ও জার্মানীকে টপকে গ্রুপ-ই’র শীর্ষস্থান দখল করে। অন্যদিকে মরক্কোর পরে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ-এফ থেকে পরের রাউন্ডে খেলতে এসেছে ২০১৮ রানার্সআপ ক্রোয়েশিয়া।

স্পেনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ২-১ গোলে জয়ী হয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে জাপান। আয়ো টানাকার দ্বিতীয় গোলটি নিয়ে বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত জাপানই হয়েছে গ্রুপ সেরা। আরো একবার মোরিইয়াসুর দ্বিতীয়ার্ধের খেলোয়াড় পরিবর্তনের সিদ্ধান্ত দলের জয়ে বড় ভূমিকা রাখে। আলভারো মোরাতার গোলে ১১ মিনিটে ডেডলক ভেঙ্গে ছিল স্পেন।

৪৮ মিনিটে বদলী খেলোয়াড় রিটসু ডোয়ানের গোলে সমতায় ফিরে ব্লু সামুরাইরা। তিন মিনিট পর আরো এক বদলী খেলোয়াড় কাওরু মিটোমার দারুণ এক পাসে টানাকা জাপানীদের শেষ ষোলোতে পৌঁছে দেন। এই পাস নিয়েই বিতর্ক দেখা দেয়। বলটি পাস দেবার আগে সাইডলাইন অতিক্রম করেছে এমনটি মনে হলেও ভিএআর সুক্ষ বিচারে তা মেনে নেয়নি।

এর আগে প্রথম ম্যাচে জার্মানদের হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করেছিল জাপান। এক টুর্নামেন্টেই ২০১০ ও ২০১৪’র দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারানো দলটি নক আউট পর্বে খেলবে, এটাই স্বাভাবিক। এর মাধ্যমে শেষ পর্যন্ত গ্রুপ পর্বের বাঁধা পেরুতে সক্ষম হলো জাপান। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপ থেকে তাদের নক আউটের আগেই বিদায় নিতে হয়েছিল।

গ্রুপ পর্বে অবশ্য কোস্টারিকার কাছে হতাশাজনক ১-০ গোলের পরাজয় বরণ করতে হয়েছিল এশিয়া জায়ান্টদের। এ কারণে জাপানীজদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ধারাবাহিকতা। কাল ম্যাচে জয়ী হতে পারলে আর পরের ম্যাচে যদি ফেবারিট ব্রাজিলকে হারিয়ে দক্ষিণ কোরিয়া শেষ আট নিশ্চিত করতে পারে তবে বিশ্বকাপে প্রথমবারের মতো অল এশিয়ান কোয়ার্টার ফাইনালে মোকাবেলা করবে এশিয়ান দুই পরাশক্তি।

এখনো পর্যন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা হয়নি জাপানের। মোরিইয়াসুর সুপার সাব যদি আরো একবার জ্বলে ওঠে তাহলে কালকের ম্যাচে যেকোন কিছুই সম্ভব। উজ্জীবিত জাপান সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।

এদিকে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বর্ণালী প্রজন্মের বেলজিয়ামের স্বপ্ন ভঙ্গ করে গোলশূন্য ড্রয়ের মাধ্যমে নক আউট পর্বের টিকিট পেয়েছে ক্রোয়েশিয়া। এই ড্রয়ে মরক্কোর পর গ্রুপ-এইচ’র দ্বিতীয় স্থান নিশ্চিত হয় জ্বাটকো ডালিচের ক্রোয়েশিয়ার। আর তিন ম্যাচে মাত্র এক জয় ও এক ড্রয়ে বেলজিয়ামের বিদায় নিশ্চিত হয়। মরক্কোর সাথে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ শুরু করলেও কানাডার বিরুদ্ধে ৪-১ গোলের জয়েই ক্রোয়েটদের দ্বিতীয় রাউন্ড মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। একইসাথে গ্রুপ পর্বে মাত্র এক গোল হজম করা দলটি তাদের রক্ষণভাগের সামর্থ্যেরও প্রমাণ দিয়েছে।

সব ধরনের প্রতিযোগিতায় টানা নয় ম্যাচে অপরাজিত থেকে শেষ ষোলোতে খেলতে এসেছে ক্রোয়েশিয়া। আগের দুই আসরেই এই ধাপ পার করে শেষ আট নিশ্চিত করা ক্রোয়েটরা ইতিহাস থেকেও আত্মবিশ্বাস পেতে পারে। যদিও কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত খেলা জাপানীজদের বিরুদ্ধে কোন কিছুই সহজ ভাবে নিতে চাচ্ছেনা ডালিচের দল।

২৫ বছর আগে প্রথম মোকাবেলায় জাপানের কাছে ৪-৩ গোলে পরাজিত হয়েছিল ক্রোয়েশিয়া। এরপর ১৯৯৮ বিশ্বকাপে ব্লু সামুরাইদের পরাজিত করার পর ২০০৬ সালে গোলশূন্য ড্র করে। কাতারে অবশ্য আগের সব আসরের থেকে একটু বেশী সতর্কতা নিতেই হচ্ছে ক্রোয়েটদের।

স্পেনের বিরুদ্ধে ডিফেন্ডার কো ইতাকুরা পরপর দুই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় কাল জাপানের হয়ে খেলতে পারছেন না। বদলী বেঞ্চ থেকে উঠে এসে নিজেকে প্রমাণ করা তাকেহিরো টোমিইয়াসুর মূল দলে খেলার সম্ভাবনা রয়েছে। স্টুটগার্ট মিডফিল্ডার ওয়াটারু এন্ডো আগের ম্যাচে বদলী হিসেবে নামলেও ফিটনেস সমস্যায় রয়েছেন। রাইট-ব্যাক হিরোকি সাকাই অনুশীলনে ফিরেছেন। তবে পেশীর সমস্যায় ভুগছেন টাকেফুসা কুবো। আক্রমণভাগে আবারো জাপান বসকে দু:শ্চিন্তায় ফেলেছেন কুবো।

ক্রোয়েশিয়া ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে, সোমবারের ম্যাচের জন্য পরিপূর্ণ ফিট একটি দলকেই তারা হাতে পাচ্ছে। কালকের ম্যাচে হলুদ কার্ড পেলে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে দেখা যাবে না অভিজ্ঞ দুই খেলোয়াড় লুকা মড্রিচ ও ডিয়ান লোভরেনকে। মূল একাদশে একই দল থাকবেন বলে ডালিচ জানিয়েছেন। আর তাই ৪-৩-৩ ফর্মেশনেরও ইঙ্গিত পাওয়া গেছে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add