for Add

শিরোপা জিতলো রোমা, ইতিহাস গড়লেন মরিনহো

নিকোলো জানিওলোর একমাত্র গোলে প্রথমবারের মতো ইউরোপের বড় কোন শিরোপা জয় করতে সক্ষম হয়েছে রোমা। বুধবার ইউরোপা কনফারেন্স লিগের  ফাইনালে ফেইন্যুর্ডকে ১-০ গোলে হারিয়েছে সিরি এ লিগের ক্লাবটি।

আলবেনিয়ার রাাজধানী তিরানায় ম্যাচের ৩২ মিনিটে ইতালীয় ক্লাবের হয়ে জয়সূচক গোল করেন জানিওলো। ফলে ২০০৮ সালের পর প্রথম কোনো বড় ট্রফির দেখা পেল রোমা। এর ফলে রোমে এসে প্রথম মৌসুমেই সফলতা পেলেন কোচ হোসে মরিনহো। কোচ হিসেবে পঞ্চম আন্ত:মহাদেশীয় কাপ জয়ের পর আনন্দে কেঁদে ফেলেন মরিনহো। ১২ বছর আগে ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেয়ার পর ইতালীয় কোন দলকে প্রথম এই শিরোপা এনে দিলেন তিনি।

খেলা শেষে জানিওলো স্কাইি স্পোার্টসকে বলেন,‘ম্যাচটি ছিল সত্যিকার অর্থেই কঠিন। তবে আমিও দারুণ খুশি। এটি ছিল আমার স্বপ্ন, যা পুরণ হয়েছে।’

আলবেনিয়ার রাজধানীতে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করতে ইতালীয় রাজধানীর স্তাদিও অলিম্পিকোয় উপস্থিত ছিল ৫০ হাজারেরও বেশি সমর্থক। শিরোপা নিশ্চিত হবার পর উচ্ছাসে ফেটে পড়েন তারা।

এদিকে তিরানার জাতীয় স্টেডিয়ামে একটি কোনায় উপস্থিত রোমার সমর্থকর রেফারি ইস্তভান কোভাকস ম্যাচের শেষ বাঁশি বাজালে উল্লাস শুরু করে। সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয় রোমার ১-০ গোলের জয়। আর এই জয়ে শিরোপা খরা কাটাতে সক্ষম হয় ইতালীয় ক্লাবটি।

অধিনায়ক লরেঞ্জো পেলেগ্রিনি বলেন,‘আমরা জানি, এমন একটি দারুণ জয়ের পর নতুন করে শুরু করা কঠিন হবে। কিন্তু সত্যিকারের ভালো দলগুলো জয়লাভ করে, উদযাপন করে এবং তারপর আবার এগিয়ে যায়।’

এদিকে ১৯৭০ সালের ইউরোপীয় চ্যাম্পিয়ন ফেইন্যুর্ড এই প্রথম ইউরোপীয় কোন আসরের ফাইনালে এসে পরাজয় বরণ করল।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add