for Add

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

শ্রীলংকার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। সকাল দশটায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া লংকানদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ জয়ের স্বাদ পেতে মরিয়া বাংলাদেশ।

জয়ের সম্ভাবনা সৃস্টি করেও চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্টে শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তস্ট থাকতে হয়েছে টাইগারদের। শ্রীলংকাকে ৩৯৭ রানে আটকে দিয়ে জবাবে প্রথম ইনিংসে ৪৬৫ রান তুলেছিলো স্বাগতিক বাংলাদেশ। এতে প্রথম ইনিংস থেকে ৬৮ রানের লিড পায় তারা।

মন্থর পিচে টেস্টর পঞ্চম দিনে প্রথম সেশনে বাংলাদেশ প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ দুই উইকেট শিকার করলে ম্যাচে কিছুটা গতি লাভ করে। বিশেষভাবে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে খেলতে সমস্যায় পড়েছিলো শ্রীলংকার ব্যাটাররা।

দ্বিতীয় সেশনের মাঝামাঝিতে শ্রীলংকা ১৬১ রানে ৬ উইকেট হারিয়ে বসে। এমন অবস্থায় ৯৩ রানে এগিয়ে ছিল সফরকারীরা। এরপর দিনেশ চান্ডিমাল ৩৯ ও নিরোশান ডিকবেলা ৬১ রানের দু’টি অনবদ্য ইনিংস খেলে দলকে রক্ষা করেন।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক জানিয়েছিলেন, জয় থেকে মাত্র ১ উইকেট দূরে ছিলেন তারা। ম্যাচের চিত্র অনুযায়ী এটা ছিল বাংলাদেশের জন্য হতাশার। তবে দ্বিতীয় টেস্ট জিতে হতাশাকে আনন্দে পরিণত করতে দলের প্রতি আহ্বান জানিয়েছেন মোমিনুল।

আজ ম্যাচ পুর্ব সংবাদ সম্মেলনে মোমিনুল বলেন, ‘মিরপুরের উইকেটে সবসময় ফলাফল হয়। তাই এই ভেন্যু থেকে ইতিবাচক ফলাফলের দিকে তাকিয়ে আমরা।’ তিনি আরও বলেন, ‘এই উইকেটে বড় ভূমিকা থাকবে সাকিব-তাইজুলের। আশা করছি, ব্যাটাররা নিজেদের সেরা দিয়ে ম্যাচ জিততে তাদের সহায়তা করবে।’

আঙুলের ইনজুরিতে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন অফ-স্পিনার নাইম হাসান। নাইমের জায়গায় খেলতে প্রস্তুত বল হাতে অফ-স্পিন করতে পারা ও ব্যাট হাতে ভালো করার সামর্থ্য রাখা মোসাদ্দেক হোসেন। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন নাইম। তাই নাইমের না থাকাটা, দ্বিতীয় টেস্ট জয়ের লক্ষ্যে বড় ধাক্কা বাংলাদেশের।

একাদশে মোসাদ্দেকের অন্তুর্ভুক্তির ইঙ্গিত দিয়েছেন মোমিনুল। তিনি বলেন, ‘ইনজুরির কারণে নাঈম না থাকায়, মোসাদ্দেকের খেলার সম্ভাবনা অনেক বেশি। সে ব্যাটিংও করতে পারে।’

ইনজুরির কারণে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকেও এ ম্যাচে পাবে না বাংলাদেশ। বাংলাদেশের একমাত্র ইনিংসে আঘাত পাবার পর শ্রীলংকার দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি তিনি। তার পরিবর্তে সুযোগ পাবার সম্ভাবনা রয়েছে এবাদত হোসেনের। তবে দল তাকে একাদশে রাখে কি-না, সেটিই দেখার বিষয়।

মিরপুরের ভেন্যুতে এক পেসার নিয়ে খেলার নজির রয়েছে বাংলাদেশের। ২০১৬ ও ২০১৭ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিস্মরণীয় জয়ের ম্যাচে এক পেসার নিয়ে খেলেছিলো টাইগাররা।

দুই পরাশক্তির বিপক্ষে জয় পেতে স্পিন উইকেট বানিয়েছিলো বাংলাদেশ। কিন্তু উপমহাদেশের দলগুলোর বিপক্ষে এমন কৌশল কাজে লাগেনি টাইগারদের।

২০১৮ সালে এই ভেন্যুতে টেস্ট জিতেছিলো শ্রীলংকা। তবে এখানে সর্বশেষ টেস্টে পাকিস্তান ইনিংস ব্যবধানে হারিয়েছিলো টাইগারদের। এখানে টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজও। মিরপুর আর বাংলাদেশের জন্য পয়মন্ত নয় বলেই ইঙ্গিত রয়েছে।

তারপরও এখানে স্পিনই মুখ্য হয়ে উঠবে বলে ইঙ্গিত দিয়েছেন মোমিনুল। একই সাথে মোমিনুল এটাও জানেন এই উইকেটের সুবিধা নিতে শ্রীলংকারও ভালো মানের স্পিনার রয়েছে।

তবে চট্টগ্রামের টেস্টে লক্ষ্য করা গেছে শ্রীলংকার চেয়ে বড় ব্যবধানেই এগিয়ে ছিলো বাংলাদেশ স্পিনাররা। যা বাংলাদেশকে মানসিকভাবে এগিয়ে রাখবে।

এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে ২৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেকোন দেশের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট। ২৩ টেস্টের মধ্যে ১টিতে জিতেছে টাইগাররা। ১৭টিতে হেরেছে ও ৫টিতে ড্র হয়েছে।

২০০১ সালের সেপ্টেম্বর থেকে প্রথম ১২ ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে জিতেছে শ্রীলংকা। তবে ২০১৩ সালের মার্চ থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দু’দলের সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে বাংলাদেশ হারে পাঁচ ম্যাচ। একমাত্র জয়টি আসে ২০১৭ সালে বাংলাদেশ দলের শততম টেস্টে শ্রীলংকার মাটিতে। আর চারটিতে শ্রীলংকাকে ড্র করতে বাধ্য করেছিলো টাইগাররা।

বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন।

শ্রীলংকা দল : দিমুথ করুনারত্মে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্মে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add