for Add

প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রান মুশফিকের

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রান ক্লাবের সদস্য হলেন  ডান-হাতি ব্যাটার মুশফিকুর রহিম।  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। 

এই ম্যাচ খেলতে নামার আগে মুশফিকের পরিসংখ্যান ছিলো, ৮০ টেস্টে ৭টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৩২ রান। ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে মুশফিক প্রয়োজন ছিলো ৬৮ রান।

চট্টগ্রামের টেস্টের তৃতীয় দিন ব্যাট করতে নামেন মুশফিক। দিন শেষে তার নামের পাশে ছিলো অনবদ্য ৫৩ রান। তাই মাইলফলকে পৌঁছাতে ১৫ রান দরকার ছিলো তার।
চতুর্থ দিনের ১৬তম ওভারে পেসার আসিথা ফার্নান্দোর করা দ্বিতীয় বলে ফাইন লেগ দিয়ে ২ রান নিয়ে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করেন মুশফিক। 

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। অভিষেক টেস্টের দুই ইনিংসে ১৯ ও ৩ রান করেছিলেন তিনি। শুরুটা ভালো না হলেও পরবর্তীতে বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদন্ড হয়ে যান মুশি। দেশের হয়ে গত ১৭ বছরে ৮০ টেস্ট খেলেছেন তিনি। ৮১তম ম্যাচে এসে ৫ হাজার রান পূর্ণ করলেন মুশফিক। 

২০০০ সালে টেস্ট আঙ্গিনায় পথচলা শুরু করে বাংলাদেশ। ২২ বছর পর দেশের প্রথম কোন ব্যাটার ৫ হাজার রানের দেখা পেলেন তিনি। ১৯৩৮ সালে টেস্ট ক্রিকেটে সর্বপ্রথম ৫ হাজার রান পুর্ন  করেছিলেন কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যান। বিশ^ ক্রিকেটের ৯৯তম খেলোয়াড় হিসেবে ৫ হাজার রানের কীর্তি গড়লেন মুশফিক। 

মুশফিকের মত ৫ হাজার রানের ক্লাবে প্রবেশের অপেক্ষায় আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার প্রয়োজন আর মাত্র ১৯ রান। 

চট্টগ্রাম টেস্ট খেলতে নামার আগে ৫ হাজার রান করতে তামিমের দরকার ছিলো ১৫২ রান। বাংলাদেশের প্রথম ইনিংসে ১৩৩ রান করে আহত অবসর নেন তামিম। আজ আবারো নেমে কোন রান না করেই আউট হয়ে যান তিনি।   যে কারণে  অভিজাত এ ক্লাবের  সদস্য হতে অপেক্ষা  বাড়লো তামিমের। ১৯ রান করতে পারলেই বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে অনন্য মাইলফলক স্পর্শ করবেন তিনি। 

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add