for Add

শ্রীলঙ্কা আজ ঢাকায় আসছে

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ রোববার বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত।
হযরত শাহ জামাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেলে লঙ্কানরা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

নতুন কোচ ক্রিস সিলভারউডের অধীনে এবারের সিরিজটি খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পঞ্চমস্থানে থাকা শ্রীলঙ্কা। টেবিলের অষ্টমস্থানে রয়েছে বাংলাদেশ।

টেস্ট দলে আটটি পরিবর্তন এনে প্রায় নতুন চেহারার দলে নিয়ে এবার বাংলাদেশে আসছে লঙ্কা। আটটি পরিবর্তনের মধ্যে নতুন মুখ উইকেটরক্ষক ব্যাটার কামিল মিশারা, স্পিন বোলিং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস, বাঁ-হাতি পেসার দিলশান মাধুশঙ্কা ও লেগ-স্পিনার সুমিন্দা লক্ষন রয়েছেন।

টেস্ট দলে ফিরেছেন ব্যাটার ওশাদা ফার্নান্দো, অলরাউন্ডার রমেশ মেন্ডিস ও দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো।

বারবার ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হলেও আসন্ন সিরিজে কোন জৈব-সুরক্ষা বলয় থাকবে না বলে নিশ্চিত করেছে বিসিবি। ঢাকায় পৌঁছানোর পর শ্রীলঙ্কান ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে।

আগামী ১৫ মে থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

তবে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচের জন্য ঢাকায় অবস্থান করবে শ্রীলঙ্কা। বিকেএসপিতে ১০ ও ১১ মে হবে প্রস্তুতিমূলক ম্যাচ। চট্টগ্রামের উদ্দেশ্যে ১২ মে ঢাকা ছাড়বে লঙ্কানরা।

এর পর ২৩ মে থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্মে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্মে , সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।

বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add