for Add

মিরাজের জায়গায় দলে ডাক পেলেন নাইম

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আঙুলের ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না মিরাজ। তার পরিবর্তে প্রথম টেস্টে দলে ডাক পেয়েছেন আরেক স্পিনার নাইম হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে এ তথ্য।

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ২৪ এপ্রিল ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগের ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান মিরাজ।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘২৪ এপ্রিল ডিপিএলের এক ম্যাচে ক্যাচ নিতে গিয়ে কনিষ্ঠ আঙ্গুলে ব্যথা পান মিরাজ। এক্স-রেতে একটি ছোট চিড় দেখা দিয়েছে। ইনজুরি আক্রান্ত স্থানকে সুরক্ষিত রাখা হয়েছে। প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে, এই ইনজুরি থেকে সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে। ফলে লঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন তিনি।’

মিরাজের বদলি হিসেবে দলে ডাক পাওয়া নাইম ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন। ঢাকার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐ টেস্টে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। এবারের ডিপিএলে ৯ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নামা নাইম। বাংলাদেশের হয়ে ৭ টেস্টে ২৫ উইকেট আছে নাইমের।

উল্লেখ্য ১৫-১৯ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ২৩-২৭ মে থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। দু’টি টেস্টই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add