for Add

কম বয়সী খেলোয়াড় হিসেবে শীর্ষ ১০ র‌্যাঙ্কিংয়ে আলকারাজ

সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন স্পেনের ১৮ বছর বয়সী তারকা কার্লোস আলকারাজ। ২০০৫ সালে স্বদেশী রাফায়েল নাদালও এই একই বয়সে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছিলেন। 

বার্সেলোনা ওপেনের ফাইনালে রোববার পাবলো কারেনো বুস্তাকে সরাসরি সেটে পরাজিত করে শিরোপা লাভের পর দুইধাপ উপরে উঠে র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে রয়েছেন আলকারাজ। তাকে জায়গা করে দিতে র্শীষ ১০ থেকে ১১তম স্থানে নেমে গেছেন ব্রিটেনের ক্যামেরুন নোরি। 

এনিয়ে এবারের মৌসুমে তৃতীয় শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন তরুণ এই স্প্যানিয়ার্ড। এর আগে মাসের শুরুতে মিয়ামি মাস্টার্সের শিরোপা ঘরে তুলেছিলেন। ফেব্রুয়ারিতে জিতেছিলেন রিও ওপেনের শিরোপা। 

বার্সেলোনা ওপেনের রানার্স-আপ কারেনো বুস্তা আরেক স্প্যানিশ রবার্তো বাতিস্তা অগাটকে এক ধাপ পিছনে ফেলে ১৮তম স্থান দখল করেছেন। 

এদিকে বেলগ্রেড ওপেনের ফাইনালে রাশিয়ান আন্দ্রে রুবলেভের কাছে পরাজয় সত্তেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রেখেছেন নোভাক জকোভিচ। হার্নিয়া সমস্যার কারনে বিশ্বের দুই নম্বর খেলোয়াড় দানিল মেদভেদেভ এই টুর্ণামেন্টে খেলতে পারেননি। 

ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারনে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা তাদের নিজ নিজ দেশের নামে কোন টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না, এমনকি র‌্যাঙ্কিংয়েও তাদের নামের পাশে দেশের নাম  বা পতাকা ব্যবহারে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

বিশ্বের শীর্ষ ১০ এটিপি র‌্যাঙ্কিং
১. নোভাক জকোভিচ (সার্বিয়া)                       ৮৪০০ রেটিং পয়েন্ট
২. দানিল মেদভেদেভ                                 ৮০৮০
৩. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী)                 ৭৪৬৫
৪. রাফায়েল নাদাল (স্পেন)                          ৬৪৩৫
৫. স্টিফানোস টিসিতসিপাস (গ্রীস)                  ৫৭৭০
৬. মাত্তেও বেরাত্তিনি (ইতালি)                        ৪৫৭০
৭. কাসপার রুড (নরওয়ে)                           ৪১১০
৮. আন্দ্রে রুবলেভ                                     ৪০২৫
৯. কার্লোস আলকারাজ (স্পেন)                     ৩৮২৭
১০. ফেলিক্স অগার-এ্যালিয়াসিম (কানাডা)         ৩৬২৫

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add