for Add

ডিপিএল সুপার লিগ পর্ব শুরু হচ্ছে কাল

দেশের  বিভিন্ন ভেন্যুতে আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব। প্রতিদিন  তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে  অংশ নেয়া ১১টির  মধ্যে ৬টি দল সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। দলগুলো হলো- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড,  লিজেন্ডস অব রুপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

কাল বিকেএসপি-৩ নম্বর মাঠে শেখ জামালের মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স, বিকেএসপি-৪ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হবে লিজেন্ডস অব রুপগঞ্জ।

দিনের অন্য ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড।

প্রতিদিনই তিনটি করে ম্যাচ হবে। পাঁচ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। প্রথম রাউন্ডের পয়েন্টগুলোও সুপার লিগে যোগ হবে।

১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আবাহনী লিমিটেড। ১৪ পয়েন্ট আছে লিজেন্ডস অব রুপগঞ্জেরও। তবে রান রেটে পিছিয়ে তৃতীয় স্থানে তারা। ১২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১০ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের পঞ্চম ও ষষ্ঠ স্থানে রুপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

চ্যাম্পিয়নশিপের লড়াইটি শেখ জামাল এবং আবাহনীর মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। কারণ অন্যান্য দলগুলির চেয়ে অনেক দূরে এগিয়ে আছে তারা। যদিও আবাহনী থেকে চার পয়েন্টে এগিয়ে শেখ জামাল। তবে গ্রুপ পর্বের শেষ কয়েকটি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর পারফরমেন্স এমনই ইঙ্গিত দিচ্ছে যে, শেখ জামালকে কঠিন পরীক্ষায় ফেলবে তারা।

প্রথম পর্বে শেখ জামালের কাছে ৫ উইকেটে হেরেছিলো আবাহনী। তবে এরপর নিজেদের পারফরমেন্সের উন্নতি করেছে তারা।

এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ব্যক্তিগত কারনে লন্ডনে উড়ে যাওয়া তামিম ইকবালকে সুপার লিগে পাবে না প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের কর্মকর্তারা জানান, তামিম কবে দেশে ফিরবেন এবং শেষ পর্যন্ত দলের হয়ে সুপার লিগ পর্ব খেলতে পারবেন কি-না সে বিষয়ে অবগত নন।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add