for Add

কক্সবাজারে শুরু হচ্ছে বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ফর দি ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) এর সহযোগিতায় ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ) এর আয়োজনে ২৭-৩১ মার্চ, ২০২২ পর্যন্ত কক্সবাজারস্থ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’ আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্ট উপলক্ষে আজ সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব জনাব মেজবাহ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, আগামী ২৭ -৩১ মার্চ পর্যন্ত কক্সবাজারে আয়োজিত এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলংকা দল অংশগ্রহণ করবে। ২৭ শে মার্চ সকাল ১০ টায় টুর্নামেন্টের শুভ উদ্ধোধন হবে। ৩১ মার্চের বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী বিকেল ৩ : ০০ টায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে ফাইনাল খেলা উপভোগ করবেন এবং ফাইনালে অংশগ্রহনকারী দলসমূহের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

তিনি বলেন, দেশের মাটিতে প্রতিবন্ধীদের জন্য এ ধরনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এনপিসি বাংলাদেশ “মুজিব শতবর্ষ” এবং “বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী” উদযাপনে নিঃসন্দেহে এক অনন্য মাত্রা সংযোজন করছে। এধরনের টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে ক্রীড়াবিদরা ক্রীড়াশৈলী, অভিনব কৌশল ও নৈপুণ্য প্রর্দশনের সুযোগ পাবেন। দেশ খুঁজে পাবে আগামী দিনের তারকা ক্রীড়াবিদদের। আমরা আনন্দিত এধরনের আয়োজন করতে পেরে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড়রাও পিছিয়ে নেই। বিগত দিনে তারা বিদেশের মাটিতে খেলে বহু পদক অর্জন করেছে। অন্যান্য ইভেন্টের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট ‘ক্রিকেট’ খেলাতেও বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেটাররা ভাল ফলাফল করছে। বাংলাদেশের বিসিএপিসি-র প্রতিবন্ধী ক্রিকেট দলটি আন্তর্জাতিক পর্যায়ে ৭(সাত)টি টুর্নামেন্টে খেলে সবকয়টিতেই চ্যাম্পিয়ন হয়েছে। এ অর্জন দেশের জন্য অত্যন্ত গর্বের।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতার মা, গণতন্ত্রের ধারক ও বাহক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক উন্নয়নের মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্রোতধারার সাথে একীভূত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিবন্ধীদের সামগ্রিক উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণের পাশাপাশি তাদের খেলাধূলার উন্নয়নেও সরকার নানাবিধ কাজ করে যাচ্ছে। সাভারে প্রায় ১২ (বার) একর জমির উপর প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, জাতীয় সংসদ ভবনের পার্শ্বে ৪.১৬ একর জমিতে প্রতিবন্ধীদের খেলার মাঠ উন্নয়ন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

সংবাদ সম্মেলন শেষে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের লোগো এবং বাংলাদেশ দলের লোগো উন্মোচন করেন।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add