for Add

বিসিবির সায় না থাকায় আইপিএলে যাচ্ছেন না তাসকিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সায় না থাকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন না পেসার তাসকিন আহমেদ।

আসন্ন আইপিএল আসরের খেলোয়াড় নিলাম হয়ে গেছে বেশ আগেই। সেখানে নাম থাকলেও কোন ফ্র্যাঞ্চাইজিই দলে নেয়নি তাসকিনকে। নিলামে না নিলেও পুরো মৌসুমের জন্য তাসকিনকে দলে নিতে চেয়েছিল লখনৌ সুপার জায়ান্ট।

তবে চলমান দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে অপরিহার্য্য হওয়ায় তাসকিনকে আইপিএলের জন্য ছাড়তে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির মতামতকে প্রাধান্য দিয়ে ইতোমধ্যেই আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌকে ‘না’ বলে দিয়েছেন তাসকিন। ইনজুরিতে পড়া ইংল্যান্ডের পেসার মার্ক উডের পরিবর্তে আসন্ন আইপিএলে তাসকিনকে নিতে চেয়েছিলো লক্ষৌ।

আইপিএল চলাকালীন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট সিরিজ রয়েছে এবং দীর্ঘ সংস্করণের ফরম্যাটে তাসকিনকে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে ভাবা হচ্ছে। এ ছাড়া আইপিএল চলাকালীন ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজও রয়েছে বাংলাদেশের।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, লখনৌ তাসকিনকে চাইলেও বিসিবি তাকে ছাড়তে রাজি নয়।

আজ তিনি বলেন, ‘ লক্ষৌ ফ্র্যাঞ্চাইজি তাসকিনকে চেয়েছিলো। বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ড( (বিসিসিআই) ও লক্ষৌ দল থেকেও আমাদের জানানো হয়েছিল।

কিন্তু তাসকিন এখন দক্ষিণ আফ্রিকায় খেলছে। আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ আছে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে দক্ষিণ আফ্রিকার পর শ্রীলংকা সিরিজেও তাসকিন খেলবে । তাই তাকে আমরা অনুমতি দেইনি।’

জালাল ইউনুস জানান, প্রস্তাব পাবার পর তিনি নিজেই তাসকিনের সাথে কথা বলেছেন। একই সাথে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের সাথেও তাসকিনের আলোচনা হয়েছে। আমাদের সিদ্ধান্তের কথা তাসকিনকে জানান হয়েছে এবং সে রাজি হয়েছে।

তিনি বলেন, ‘তাসকিনের সাথে আমাদের কথা হয়েছে। আমরা তাকে পুরো বিষয়টি বুঝিয়ে দিয়েছি এবং সে বুঝতে পেরেছে। সেটি মেনেও নিয়েছে । আমাদের বোর্ড সভাপতি এবং আমি নিজে তার সঙ্গে কথা বলেছি । সেখানকার টিম ম্যানেজমেন্টও তার সাথে দীর্ঘ আলোচনা করেছে। সে জাতীয় দলের সাথে থাকার গুরুত্ব বুঝে।’

ইউনুস জানান, তাসকিন ইতোমধ্যেই আইপিএলে তার অংশগ্রহণের বিষয়ে লখনৌকে ‘না’ বলেছে।

তিনি বলেন, ‘আইপিএলে খেলতে না পারার বিষয়টি লখনৌকে জানিয়ে দিয়েছেন তাসকিন। দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন তিনি। পুরো সিরিজ খেলেই দেশে ফিরবেন তাসকিন।’

২৬ মার্চ থেকে মুম্বাই এবং পুনেতে শুরু হবে আইপিএলের ১৫তম আসর। খেলা চলবে ২৯ মে পর্যন্ত। পুরো মৌসুমের জন্য তাসকিনকে চেয়েছিলো লখনৌ।

বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে এখন দক্ষিণ আফ্রিকায় রয়েছেন তাসকিন। সেখানে ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন তাসকিন। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর ১২ এপ্রিল শেষ হবে। এতে এই মুহূর্তে আইপিএলে যোগ দেয়ার কোন সম্ভাবনা নেই তাসকিনের।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মে মাসের শুরুতে বাংলাদেশে আসবে শ্রীলংকা। যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম পছন্দের পেসার হিসেবে দলে থাকবেন তাসকিন। জাতীয় দলের হয়ে খেলা এবং এই পেসারের কাজের চাপ ব্যবস্থাপনার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

তবে ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে থাকলে এবং আইপিএলে খেলার সুযোগ পেলে তাকে খেলার অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস।

এবার আইপিএলে বাংলাদেশ থেকে খেলছেন শুধুমাত্র মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। টেস্ট দলের সদস্য না হওয়ায়, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষে মুম্বাই যাবেন ফিজ।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add