for Add

উদ্বোধনীদিনে বাংলাদেশ-স্বাগতিক ইন্দোনেশিয়া মুখোমুখি

এএইচএফ কাপ হকি প্রতিযোগিতার উদ্বোধনীদিনেই আজ শুক্রবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ ও স্বাগতিক ইন্দোনেশিয়া একে অপরের মুখোমুখি হচ্ছে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্থানীয় সময় রাত ৮.১৫ মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে।

গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এই প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে রয়েছে। লাল-সবুজ পতাকাধারীদের প্রতিপক্ষ ওমান, সিঙ্গাপুর, ইরান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ‘এ’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, উজবেকিস্তান ও কাজাখস্তান। শেষ মুহূর্তে চীন ‘এ’ গ্রুপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।

বাংলাদেশ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ১৪ মার্চ সিঙ্গাপুর, ১৫ মার্চ ইরান ও ১৭ মার্চ ওমানের সাথে মোকাবেলা করবে।

জাতীয় হকি দলের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি হকিবাংলাদেশ.কম-কে বলেন, শুধু স্বাগতিক ইন্দোনেশিয়া কেনো আমরা গ্রুপের সবকয়টি দলকেই সমান গুরুত্ব দিচ্ছি। তিনি জানান, প্রতিটি ম্যাচই আমাদের জন্য ফাইনাল ম্যাচ। প্রথম টার্গেট গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তারপর সেরা হওয়া।

এদিকে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জাতীয় দলের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, ইতোমধ্যে দু’দফা করোনা নমুনা নেওয়া হয়েছে। সবারই নেগেটিভ ফল এসেছে। এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, দলের সবাই সুস্থ ও ভাল আছেন।

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক: আবু সাইদ নিপ্পন ও বিপ্লব কুজুর।

রক্ষণভাগ: রেজাউল করিম বাবু, ফরহাদ হোসেন সিটুল, খোরশেদুর রহমান, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান ও সোহানুর রহমান সবুজ।

মধ্যমাঠ: সারোয়ার হোসেন, ফজলে হোসেন রাব্বী, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত ও রোমান সরকার।

আক্রমণভাগ: মিলন হোসেন, আরশাদ হোসেন, রকিবুল হাসান রবি, মাহবুব হোসেন, রাসেল মাহমুদ জিমি, দ্বীন ইসলাম ইমন ও পুস্কর ক্ষিসা মিমো।

ম্যানেজার: মোহাম্মদ ইউসুফ

সহকারী ম্যানেজার: মাহবুব মোর্শেদুল আলম লেবু

কোচ: ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি

সহকারী কোচ: জাহিদ হোসেন রাজু

আম্পায়ার: মোহাম্মদ আলী খান পিয়াল।

সব সংবাদ

ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন ফিওনা আন্তঃসার্ভিসেস সাইক্লিং শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে ব্র্যাক ব্যাংক নারী হকি প্রোগ্রাম শুরু সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি জয়বঞ্চিত বাংলাদেশ, নাটকীয় ড্র আফগানিস্তানের সময় কম, বুধবার থেকে হকির প্রস্তুতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল ৯ হাজার রানের ক্লাবে লিটন  পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ : মেসি আবেগ-অশ্রুতে মেসির বিদায় বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি! জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ জিন্নাতের ব্রোঞ্জে নতুন স্বপ্ন, সংবর্ধনায় লাখ টাকা পুরস্কার  হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add