for Add

সাকিব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বিসিবি

দুবাই থেকে সাকিব আল হাসান দেশে ফেরার পর তার দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টিভিসির শুটিংয়ে দুবাই যাবার আগে সাকিব বলেছিলেন, এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে জন্য মানসিক ও শারীরিক অবস্থানে তিনি নেই।
তিনি জানান, মানসিকভাবে খেলার আগ্রহ তৈরি হতে তার একটি বিরতি দরকার এবং বিসিবির সাথে আলোচনার পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের জন্য দলে যোগ দিতে পারেন তিনি।

সাকিব আরও বলেন, সফরের ব্যাপারে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের সাথে কথা বলেছেন। কিন্তু ইউনুস তাকে সিদ্ধান্ত নিয়ে ভাবতে দুই দিন সময় দিয়েছেন।

বিষয়টি ইতিবাচকভাবে নেয়নি বিসিবি। দেশের প্রতি সাকিবের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পুরো সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যাবার জন্য সম্মত হওয়া সত্ত্বেও পুনরায় বিরতি চাওয়ায় সাকিবের উপর ক্ষুদ্ধ তিনি।

বিসিবি সভাপতির ক্ষোভের পরে বিসিবির আরেক প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজন সাকিবের এমন সিদ্বান্তে ক্ষেপেছেন। তিনি জানান, যেকোন সিরিজের আগে বিতর্ক তৈরি করা সাকিব আল হাসানের অভ্যাসের অবসান ঘটাতে চায় বোর্ড।

মাহমুদ বলেন, ‘সাকিবকে যেহেতু দু’দিন সময় দেয়া হয়েছে তাকে আসতে দিন। কথা বলে তারপর সিদ্ধান্ত নেব। আমি আশা করি, সে যাবে। কারণ সাকিবের যাওয়া আর না যাওয়ার মধ্যে পার্থক্য আছে।’

তিনি আরও বলেন, ‘এখন এগুলো পুরোপুরি বন্ধ সময় এসেছে। যথেষ্ট হয়েছে। এমন আপনি বিসিবি চালাতে পারবেন না। তিনি খেলতে চান কি-না কেউ বলতে পারে না। কেউ খেলতে চাইলে তাকে ঠিকঠাক খেলতে হবে। খেলতে না চাইলে বলতে হবে। আপনি যদি একটি বিরতি চান তবে একটি বিরতি নিন। তাকে কেউ বাঁধা দেবে না। সভাপতিও তাই বলতে চেয়েছিলেন। হয়তো-বা একটু শান্ত স্বরে বলেছেন, তবে আমি জোরেশোরেই বলছি।’

সাকিবকে সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় দিয়েছে বিসিবি। এখন তার সিদ্ধান্ত জানার অপেক্ষায় বোর্ড। তবে খালেদ মাহমুদ বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বিসিবি।

মাহমুদ বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিই নিবে। তারা বিসিবির পন্য, বিসিবি তাদের পণ্য নয়। বিসিবি কারো জন্য নয়। অবশ্যই তারা বাংলাদেশ ক্রিকেটের মূল স্টেকহোল্ডার। কিন্তু এই স্টেকহোল্ডারের জন্য বিসিবির অনেক বিনিয়োগ করছে। অনূর্ধ্ব-১৪, ১৫, ১৮ থেকে তাদের তৈরি করতে তাদের পেছনে অনেক সময়, অর্থ ব্যয় হয়েছে বিসিবির। বিসিবি তাদের অভিভাবক। বিসিবি আমাদের সবার অভিভাবক।’

মাহমুদ আরও বলেন, ‘সাকিব-তামিম যখন খেলেন, কোন সমস্যা নেই। তারা না খেলে সমস্যা দেখা দেয়। আমরা তাদের জায়গায় অন্য কাউকে খেলাচ্ছি। কিন্তু সাকিব ফিরে এলে সেই খেলোয়াড়ের কি হবে? আমরা দল গঠন করতে পারছি না। সাকিব খেলতে না চাইলে আমাদের কিছু যায় আসে না। তার না খেলা নিয়ে বিসিবি এতটা উদ্বিগ্ন নয়। তবে প্রতিটি সিরিজের আগে তার বিরতি নেয়া উচিত নয়। যদি সে উপভোগ না করে, তবে তার এক বা দু’টি ফরম্যাট থেকে অবসর নেয়া উচিত।’

আইপিএলে দল না পাওয়ায় সাকিবের বেশি ক্ষতি হয়েছে মনে করছেন বিসিবি সভাপতি এবং অন্যান্য ক্রিকেট বিশেজ্ঞরা। তাদের ধারণা এজন্য মানসিকভাবে বিপর্যস্ত সে। এটা একটা বড় কারণ হতে পারে বলেও মনে করেন মাহমুদ।

মাহমুদ বলেন, ‘শুধু সাকিব নয়, আমিও আশা করছিলাম ভালো দামে আইপিএলে বিক্রি হবে সে। আইপিএলে দলের সংখ্যাও বেড়েছে। আমি খুব অবাক হয়েছিলাম, সাকিবকে কেউ দলে নেয়নি। এটা শুধু সাকিবের জন্যই নয়, বাংলাদেশের জন্যও লজ্জার। দেশের সেরা ক্রিকেটার আইপিএলের মতো টুর্নামেন্ট খেলতে পারছেন না।’

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add