for Add

বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দক্ষিণ আফ্রিকা দল

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ)। ফিটনেস সমস্যায় দলে সুযোগ হয়নি এনরিচ নর্টি ও সিসান্দা মাগালার।

আগামী ১৮ থেকে ২৩ মার্চ অনুষ্ঠেয় সিরিজের তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর তিনদিন আগে শেষ হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ। এর মানে- ওয়ানডে সিরিজে খেললে দক্ষিণ আফ্রিকার কিছু খেলোয়াড় শুরুর দিকের আইপিএল মিস করবেন।

আইপিএলে দল পাওয়া আট ক্রিকেটার কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, আইডেন মার্করাম, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্কো জানসেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন।

আইপিএলের জৈব সুরক্ষা পরিবেশে প্রবেশ করার আগে সকল দলের খেলোয়াড়দের তিন দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। তবে খেলোয়াড়রা যদি অন্য বাবল থেকে আসে তবে এই নিয়ম শিথিল করা হবে। দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজটি ‘ম্যানেজড পরিবেশে’ হবে, যা জৈব-সুরক্ষা বলয়ের চেয়েও বেশি স্বস্তিদায়ক। খেলোয়াড়দের বাইরে যাবার অনুমতি দেয়া হবে। তবে এটি কিভাবে আইপিএলে কোয়ারেন্টাইনে প্রভাবিত করবে তা এখনও সুস্পষ্ট নয়।

ওয়ানডে শেষে ৩০ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। অবশ্য টেস্ট সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলার সুযোগও রেখেছে সিএ।

সিএর দল নির্বাচনের আহবায়ক ভিক্টর এম্পিটসাং ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা, যারা টেস্টে খেলছে না তারা সম্ভবত ওয়ানডে সিরিজের পর আইপিএলে চলে যাবে। আগামী কয়েক দিনের মধ্যে টেস্ট দলে থাকা ছয় খেলোয়াড়ের বিষয় আমরা স্পস্ট ধারণা পাব।’

রাবাদা, এনগিডি, ডুসেন, মার্করাম, জানসেন এবং নর্টি, এরা দক্ষিণ আফ্রিকার টেস্ট পরিকল্পনার অংশ। কিন্তু ইনজুরির কারণে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দু’টি সিরিজে তারা খেলেননি।

এদিকে ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই নর্টি। আইপিএলের আগে সুস্থ হয়ে উঠবেন কি-না তা এখনও স্পষ্ট নয়। ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরেছেন এনগিডি। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ মিস করেছিলেন তিনি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলের নেতৃত্ব দিবেন তেম্বা বাভুমা।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহঅধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জুবায়ের হামজা, মার্কো জানসেন, জানেমান মালান, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পারনেল, আন্দিলে ফেলুকুওয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন ও কাইল ভেরিনি।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add