for Add

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে বরিশালের টানা দ্বিতীয় জয়

অধিনায়ক সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল।

আজ নিজেদের পঞ্চম ম্যাচে বরিশাল ৬ রানে হারিয়েছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকে। ৫ ম্যাচ শেষে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে বরিশাল। সমানসংখ্যক ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে খুলনা।

আসরের ১৪তম ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮ দশমিক ৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৪৫ রান করে বরিশাল। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৯ রান করে খুলনা টাইগার্স।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের সাথে ডোয়াইন ব্রাভোকে ইনিংস শুরুতে পাঠায় বরিশাল। প্রথম ওভারে ১ রান আসলেও পেসার খালেদ আহমেদের দ্বিতীয় ওভারের শুরুতেই দু’টি চার মারেন ব্রাভো। তবে তৃতীয় বলে উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে বিদায় নেন ৫ বল ৯ রান করা ব্রাভো।

নিজের চতুর্থ ওভারে বরিশাল শিবিরে আবারও ধাক্কা দেন খালেদ। দুর্দান্ত ডেলিভারিতে গেইলকে বোল্ড করেন খালেদ। ১টি চারে ৯ বলে ৪ রান করেন গেইল।

দুই ক্যারিবীয়ানকে হারানোর ধাক্কা সামলে উঠার আগেই তৌহিদ হৃদয়কে হারায় বরিশাল। অধিনায়ক সাকিব আল হাসানের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হন হৃদয়। ৮ বলে মাত্র ৫ রান করেন হৃদয়। এতে ২৪ রানে ৩ উইকেট হারায় বরিশাল। এই বিপর্যয় কাটিয়ে উঠতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে উইকেটে সেট হবার চেষ্টা করেন সাকিব। এমন অবস্থায় ১৭ বলে মাত্র ৬ রানে তুলতে পারেন সাকিব-শান্ত।

অষ্টম ওভারের প্রথম বলে শ্রীলঙ্কান স্পিনার সেক্কুজে প্রসন্নকে ছক্কা মেরে বাউন্ডারি খড়া কাটান শান্ত। পরের ওভারে আরেক শ্রীলঙ্কান থিসারা পেরেরাকে ছক্কা মারেন সাকিব। ১০ ওভার শেষে ২ উইকেটে ৫৮ রান পায় বরিশাল। ১২ ও ১৩তম ওভারে ২৯ রান তুলেন সাকিব-শান্ত জুটি।

১৫তম ওভারের প্রথম চার বলে ১১ রান তুলেন সাকিব-শান্ত। চতুর্থ বলে ছক্কা হাকানোর পর পঞ্চম বলে ফিরেন সাকিব। পেসার কামরুল ইসলামের বলে মিড উইকেটে ইয়াসির আলিকে ক্যাচ দিয়ে ৪১ রানে আউট হন সাকিব। ২৭ বল খেলে ২টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।
শুরুর ধাক্কা সামলে চতুর্থ উইকেটে ৫৮ বলে ৭৯ রানের জুটি গড়ে বরিশালের রান ১শতে নিয়ে যান সাকিব ও শান্ত।

কিছুক্ষণ বাদে উইকেটে সেট থাকা শান্তকে থামান পেরেরা। এবারও ক্যাচ নেন ইয়াসির। ৪০ বল খেলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করেন শান্ত।

১৫তম ওভারের প্রথম বলে দলীয় ১০৯ রানে শান্তর আউটের পর বরিশালের পরের দিকের ব্যাটাররা দলকে লড়াকু সংগ্রহ এনে দেন। উইকেটরক্ষক নুরুল হাসান ৯ বলে ১০, আফগানিস্তানের মুজিবুর রহমান ৬ বলে ১২ রান করেন। ১৮ দশমিক ৫ ওভারে গুটিয়ে যাবার আগে ১৪৫ রান করে বরিশাল। খুলনার খালেদ ৪১ রানে ৩ উইকেট নেন। কামরুল-ফরহাদ রেজা ২টি করে উইকেট নেন।

১৪৬ রানের লক্ষ্যে জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই চার মারেন খুলনার ওপেনার ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার। দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে বাউন্ডারি আদায় করে নিয়ে টি-টোয়েন্টিতে ৩ হাজার রান পূর্ণ করেন আরেক ওপেনার সৌম্য সরকার।

এরপর ২৩ বল কোন বাউন্ডারি পায়নি খুলনা। পাওয়ার প্লের শেষ ওভারে বাউন্ডারির দেখা পায় তারা। এতে ৬ ওভার শেষে মাত্র ২২ রান তুলতে সক্ষম হয় খুলনা।

সপ্তম ওভারের তৃতীয় বলে বরিশালের অধিনায়ক সাকিবের বলে ছক্কা মারতে গিয়ে লং-অনে শান্তকে ক্যাচ দেন সৌম্য। ৩টি চারে ২২ বলে ১৩ রান করেন সৌম্য।

খুলনার প্রথম উইকেট শিকারের পর রনি তালুকদারকে বোল্ড করেন সাকিব। ৬ রান করেন রনি। পরের ওভারে ফ্লেচারের বিদায় নিশ্চিত করেন ব্রাভো। ঐ ওভারেই পেরেরার উইকেটও তুলে নেন ব্রাভো। ফ্লেচার ২৩ বলে ১২ ও পেরেরা ৪ রান করেন। ১০ ওভার শেষে ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে মহাচাপে পড়ে খুলনা।

মহাচাপ থেকে দলকে বের করতে কাউন্টার অ্যাটাক করেন ছয় নম্বরে নামা ইয়াসির আলি। খুলনার বোলারদের উপর চড়াও হন তিনি। অন্যপ্রান্তে ধীরলয়ে এগিয়েছেন মুশফিক। তাই ১৭ ওভার শেষেও ১শতে পৌঁছাতে পারেনি খুলনার ইনিংস। এতে শেষ ৩ ওভারে ৪৯ রান দরকার পড়ে খুলনার।

১৮তম ওভারে মুশফিকের ১টি করে চার-ছক্কায় ১৩ রান পায় খুলনা। ১৯তম ওভারের প্রথম বলেই বাউন্ডারি তুলে নেন মুশি। তবে শফিকুল ইসলামের পরের বলে ব্যক্তিগত ৩৩ রানে আউট হন তিনি। ২২ বলে ৩টি চার ও ১টি ছক্কা মারেন মুশফিক।

ঐ ওভারের চতুর্থ বলে ছক্কা আসে ইয়াসিরের ব্যাট থেকে। এতে ১৯তম ওভারে ১৫ রান তুলে খুলনা। তাই জিততে শেষ ওভারে ২১ রানের প্রয়োজন পড়ে খুলনার।

ব্রাভোর করা ঐ ওভারের দ্বিতীয় বলে চার মারেন প্রসন্ন। তবে পরের বলে আউট হন তিনি। আর শেষ বলে ছক্কা মারেন ইয়াসির। ঐ ওভার থেকে ১৪ রানের বেশি নিতে পারেনি খুলনা। এতে ম্যাচ হারে তারা। ৬ উইকেটে ১৩৯ রান করে খুলনা।

৩৪ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৭ রান করেন ইয়াসির। বরিশালের ব্রাভো ৪০ রানে ৩টি উইকেট নেন। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। ম্যাচ সেরা হন সাকিব।

সংক্ষিপ্ত স্কোর

ফরচুন বরিশাল : ১৪৫/১০, ১৮.৫ ওভার (শান্ত ৪৫, সাকিব ৪১, খালেদ ৩/৪১)।

খুলনা টাইগার্স : ১৩৯/৬, ২০ ওভার (ইয়াসির ৫৭*, মুশফিক ৩৩, ব্রাভো ৩/৪১)।

ফল : ফরচুন বরিশাল ৬ রানে জয়ী।

ম্যাচ সেরা : সাকিব আল হাসান (ফরচুন বরিশাল)।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add