for Add

চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় জয় খুলনার

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরে দ্বিতীয় জয় পেয়েছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। আজ থেকে শুরু হওয়া চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে খুলনা টাইগার্স ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। নিজেদের তৃতীয় ম্যাচে এটি দ্বিতীয় জয় খুলনার। আর চতুর্থ ম্যাচে দ্বিতীয় হার চট্টগ্রামের।

আসরের নবম ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে ৭ বল বাকী রেখে জয় তুলে নেয় খুলনা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে খুলনার বঁ-হাতি স্পিনার নাবিল সামাদের নৈপুণ্যে শুরুটা ভাল করতে পারেনি চট্টগ্রাম।

এবারের আসরে প্রথমবারের মতো খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের প্রথম বলেই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইসকে ১ রানে সাজ ঘরে ফেরান নাবিল।

শুরুতেই লুইসকে হারানোর ধাক্কাটা ভালোভাবেই সামলে উঠেন আরেক ওপেনার ইংল্যান্ডের উইল জ্যাকস ও তিন নম্বরে নামা আফিফ হোসেন। পাওয়ার প্লেতে দলের স্কোর ৪৬ রানে নিয়ে যান তারা। ব্যাট করে রানের চাকা সচল রেখেছিলেন জ্যাকস ও আফিফ।

তবে দলীয় ৬০ রানে ও নবম ওভারে জ্যাকস-আফিফ জুটি ভাঙ্গেন খুলনার শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা। স্লোয়ার ডেলিভারিতে ২৮ রান করা জ্যাকসকে আউট করেন পেরেরা। ২৩ বল খেলে ৪টি চার মারেন জ্যাকস। দ্বিতীয় উইকেটে ৫৭ রান যোগ করেন জ্যাকস ও আফিফ।

জ্যাকসের আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় চট্টগ্রাম। ১০০ রানের আগেই ষষ্ঠ উইকেট হারায় তারা। খুলনার শ্রীলঙ্কান স্পিনার সেক্কুজে প্রসন্নকে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারির কাছে ফরহাদ রেজাকে ক্যাচ দেন সাব্বির রহমান। দারুণ শটে বাউন্ডারি দিয়ে রানে খাতা খোলা সাব্বির বিদায় নেন ৪ রান করেন।

উইকেটে গিয়ে সেট হয়েছিলেন চট্টগ্রামের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। খুলনার স্পিনার মাহেদিকে ছক্কা মারতে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন মিরাজ। ১০ বলে ৬ রান করেন তিনি।

ঢাকা পর্বের তিন ম্যাচে দলের প্রয়োজনে শেষদিকে দুর্দান্ত ব্যাট করা ইংল্যান্ডের বেনি হাওয়েল এবার ব্যর্থ হন। পেরেরার স্লোয়ার ডেলিভারির সামনে আত্মসমর্পন করে বিদায় নেয়ার আগে ৫ রান করেন।

সতীর্থদের যাওয়া আসার মাঝে ব্যাট হাতে একপ্রান্ত আগলে রেখেছিলেন আফিফ। কিন্তু দলের বিপর্যয়ের সময় বিদায় নেন আফিফও। রেজাকে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে মাহেদির দুর্দান্ত ক্যাচে আউট হন ৩৭ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৪ রান করা আফিফ।

শেষদিকে নাইম ইসলাম ও শরিফুল ইসলাম দ্রুত রান তুলে চট্টগ্রামকে লড়াই করার পুঁজি এনে দেন। কামরুলের করা শেষ ওভার থেকে ১৭ রান তুলেন তারা। এতে ৮ উইকেটে ১৪৩ রান পায় চট্টগ্রাম।

১৯ বলে ২টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ২৫ রান করেন নাইম। ১টি করে চার-ছক্কায় ৬ বলে অনবদ্য ১২ রান তুলেন শরিফুল। খুলনার পেরেরা ১৮ রানে ৩ উইকেট নেন।

জয়ের জন্য ১৪৪ রানের জবাবে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় খুলনা। ১ রান করে চট্টগ্রাম পেসার শরিফুল ইসলামের শিকার হন ওপেনার সৌম্য সরকার। শুরুর ধাক্কা সামলে উঠে খুলনাকে পরবর্তীতে খেলায় ফেরান আরেক ওপেনার ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও তিন নম্বরে নামা রনি তালুকদার। পাওয়ার প্লেতে ৪৩ রান পায় খুলনা।

তবে অস্টম ওভারে চট্টগ্রামকে ব্রেক-থ্রু এনে দেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ঐ ওভারের তৃতীয় বলে লেগ বিফোর হন রনি। তবে এডিআরএস নিয়ে বেঁচে যান রনি। জীবন পেয়্রে সেটি কাজে লাগাতে পারেননি রনি। পঞ্চম ডেলিভারিতে জ্যাকসকে ক্যাচ দিয়ে আউটন তিনি। ১৮ বলে ১৭ রান করে নাসুমের প্রথম শিকার হন রনি।

দলীয় ৫২ রানে রনির আউটের পর ফ্লেচারকে নিয়ে খুলনার জয়ের পথ সহজ করেন অধিনায়ক মুশফিকুর রহিম। দ্রুত রান তোলায় মনোযোগি না হয়ে, রানের চাকা ঘুড়িয়েছেন তারা। ৪৩তম বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৮তম হাফ-সেঞ্চুরির দেখা পান ফ্লেচার।

হাফ-সেঞ্চুরির পরই মিরাজকে ছক্কা মারেন ফ্লেচার। তবে পরের ডেলিভারিতে বিদায় ঘটে তার। আবারও ছক্কা মারতে গিয়ে জ্যাকসকে লং-অনে ক্যাচ দেন ফ্লেচার। ৪৭ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৮ রান করেন তিনি।

ফ্লেচার যখন ফিরেন তখন জিততে ৩৪ বলে ৪৬ রান দরকার ছিলো খুলনার। শরিফুলের করা ১৭তম ওভারে ৩টি চারে ১৬ রান তুলেন মুশফিক। ১৮তম ওভারে রেজাউরকে দু’টি ছক্কায় ১৪ রান নেন লংকান সেক্কুজে প্রসন্ন। এতে শেষ ২ ওভারে মাত্র ৪ রান দরকার পড়ে খুলনার।

১৯তম ওভারে প্রসন্ন আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি খুলনার। ৩০ বলে ৪টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৪৪ রান করেন মুশফিক। ১৫ বলে ২৩ রান করেন প্রসন্ন। চট্টগ্রামের মিরাজ ২৪ রানে ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৪৩/৮, ২০ ওভার (আফিফ ৪৪, জ্যাকস ২৮, নাইম ২৫*, পেরেরা ৩/১৮)।

খুলনা টাইগার্স : ১৪৪/৪, ১৮.৫ ওভার (ফ্লেচার ৫৮, মুশফিক ৪৪*, মিরাজ ২/২৪)।

ফল : খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : আন্দ্রে ফ্লেচার(খুলনা)

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add