for Add

সাকিবের মতো ভুল করে নিষিদ্ধ হচ্ছেন টেইলর

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় নিষিদ্ধ হতে যাচ্ছেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) তাৎক্ষণিকভাবে না জানানোয় নিষিদ্ধ হতে যাচ্ছেন টেইলর।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে চার পৃষ্ঠার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন টেইলর। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কোন কিছু জানায়নি আইসিসি।

টেইলর জানান, স্পন্সরশিপ ও জিম্বাবুয়েতে একটি টি-টোয়েন্টি লিগ চালু করার বিষয়ে আলোচনার জন্য ২০১৯ সালের অক্টোবরে তাকে ভারতে ডেকেছিল এক ভারতীয় ব্যবসায়ী। আন্তর্জাতিক অঙ্গনে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয় এবং ভারতে আসার জন্য ১৫ হাজার মার্কিন ডলারও দেওয়া হয়। যা ছিল মূলত স্পট ফিক্সিং করার প্রথম ধাপ। আলোচনা শেষে রাতের পার্টিতে নিষিদ্ধ মাদক হিরোইন সেবন করিয়ে ভিডিও ধারণ করে তারা। এরপরই ব্ল্যাকমেইলিং শুরু হয়েছিল। আর ‘ব্ল্যাকমেইল করে’ আন্তর্জাতিক ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয় টেইলরকে।

তিনি আরও বলেন, ‘প্রায় দুই বছর ধরে এই বোঝা বয়ে নিয়ে চলেছি আমি। আমাকে অন্ধকার এক জগতে নিয়ে গেছে এটি, মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। সম্প্রতি কাছের বন্ধু ও পরিবারের কাছে এ ঘটনা খুলে বলেছি। তবে যে সমর্থন ও ভালোবাসা পেয়েছি, তাতে মনে হয়েছে শুরুতে অতিরিক্ত বিব্রত বোধ করেছিলাম।’

‘দুশ্চিন্তা যে হয়নি, সেটি বলবো না। তবে সে সময়ে জিম্বাবুয়ে ক্রিকেট থেকে প্রায় ৬ মাসের বেতন পাইনি আমরা। জিম্বাবুয়ের হয়ে খেলা চালিয়ে যেতে পারবো কি সেটাও প্রশ্নসাপেক্ষ ছিল। ফলে আমি ভারতে গেলাম, কথামতো আলোচনা হলো। হোটেলে শেষ রাতে ওই ব্যবসায়ী ও সহকর্মীরা আমাকে এক নৈশভোজে নিয়ে গেলেন।’

তিনি আরও বলেন, ‘আমরা মদ্যপান করেছিলাম, এমন সময় আমাকে প্রকাশ্যে কোকেন নেওয়ার প্রস্তাব দেওয়া হয়, যেটা তারাও নিচ্ছিল। আমিও রাজি হয়ে যাই। অসংখ্যবার এরপর এটা নিয়ে ভেবেছি, সে রাতের ঘটনাপ্রবাহ মনে করে এখনো অসুস্থ বোধ করি এবং আমাকে কিভাবে বোকা বানিয়েছিল’

‘পরদিন সেই মানুষগুলো আমার হোটেল রুমে ছুটে আসে, আমার কোকেন নেওয়া অবস্থার একটা ভিডিও দেখায়। এরপর বলা হয়, আমি যদি তাদের কথা মতো আন্তর্জাতিক ম্যাচে স্পট ফিক্সিং না করি, তাহলে তারা এ ভিডিও জনসম্মুখে ছেড়ে দিবে এবং আমি ফেঁসে যাই। আমার রুমে ছয়জনকে দেখে নিজের নিরাপত্তা নিয়েও চিন্তায় পড়ি। আমি ফাঁদে পা দিয়েছি বলে মনে হয়। মনে হচ্ছিল, ইচ্ছাকৃতভাবে এমন একটা পরিস্থিতির মধ্যে নিজেকে ফেলে দিয়েছি, যা আমার ক্যারিয়ার শেষ করে দেবে।’

‘এরপর আমাকে ১৫ হাজার মার্কিন ডলার দিয়ে বলা হয়, এটা স্পট ফিক্সিংয়ের জন্য অগ্রিম। বাকি কাজ শেষ হলে অতিরিক্ত ২০ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। আমি টাকাটা গ্রহণ করি, কারন আমি যেন ভারত ছাড়তে পারি। আমার মনে হয়েছিল এ ছাড়া আর কোন উপায় ছিল না, না বলারও সুযোগ ছিল না। আমার শুধু মনে হয়েছিল, সে জায়গা থেকে বেরোতে হবে।’

‘তবে বাড়ি ফেরার পর ঐ ঘটনা আমার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এরপর আমার এক ধরনের ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এজন্য এমিট্রিপটাইলিনের মতো কড়া ওষুধও দেয়া হয়।’

‘ঐ ব্যবসায়ী বিনিয়োগের বিনিময় চেয়েছিল, যা আমি দিতে পারিনি এবং দিতামও না। এই অপরাধের বিষয়ে আইসিসিতে রিপোর্ট করতে আমার ৪ মাস সময় লাগে। আমি স্বীকার করি, সময়টা বেশি লেগেছিল, কিন্তু ভেবেছিলাম আমি সবাইকে রক্ষা করতে পারবো, বিশেষ করে আমার পরিবারকে। আমি আমার নিজের ইচ্ছায় আইসিসির কাছে গিয়েছিলাম এবং আশা করেছিলাম, আমাদের নিরাপত্তা নিয়ে সত্যিকারে ভয়ের ব্যাপারটা ব্যাখ্যা করতে পারলে, তারা এই দেরি করার কারণটা বুঝতে পারবে।’

‘দুর্ভাগ্যজনকভাবে, তারা বুঝতে পারেনি। তবে এক্ষেত্রে নিজের অজ্ঞতার কথা বলে আমি পার পাবো না। দুর্নীতিবিরোধী অনেক সেমিনারে ছিলাম আমি, আমরা জানি, কখন রিপোর্ট করতে হয়।’

‘আমি বলতে চাই আমি কখনই স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলাম না। আমি অনেক কিছু হতে পারি, কিন্তু আমি প্রতারক নই। সুন্দর এই ক্রিকেট খেলাটির প্রতি আমার ভালোবাসা অনেক বেশি।’

‘অনেকেই বলছে, আইসিসি আমাকে কয়েক বছরের জন্য আমাকে নিষিদ্ধ করতে যাচ্ছে। আমি বিনীতভাবে তা মেনে নিয়েছি এবং আশা করি, আমার গল্পটা ক্রিকেটারদের আগেভাগেই এমন কোন প্রস্তাবের বিষয়ে রিপোর্ট করার ব্যাপারে উৎসাহিত করবে।’

‘আমার জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে ২৫ জানুয়ারি থেকে আমি একটি পুনর্বাসনকেন্দ্রে যোগ দিচ্ছি। আমাকে এই গল্পটা বলতে হচ্ছে কারণ, আমি জানি মানুষ আমার কথা শুনতে চাইবে। অনেক সপ্তাহ আমি দূরে থাকব এবং ভালো হয়ে ওঠার চেষ্টা করবো।’ ‘আশা করি, আমার গল্পটা যারা শুনবে তারা উপকৃত হবে, সহায়তাও পাবে।’

দেশের হয়ে ৩৪ টেস্টে ২৩২০ রান, ২০৫ ওয়ানডেতে ৬৬৮৪ রান এবং ৪৫টি টি-টোয়েন্টিতে ৯৩৪ রান করেন ৩৫ বছর বয়সী টেইলর। ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে তিন ফরম্যাটে বিভিন্ন মেয়াদে অধিনায়ক ছিলেন টেইলর।

২০১৯ সালের ২৮ অক্টোবর সাকিবের ফিক্সিংয়ের প্রস্তাব পাবার ঘটনাটি বিশ্ব ক্রিকেটে ছড়িয়ে পড়ে। পরে আইসিসি থেকে দু’বছরের জন্য নিষেধাজ্ঞা পান সাকিব। এরমধ্যে এক বছর নিষিদ্ধ ছিলেন সাকিব।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add