for Add

ওয়েলিংটন স্মৃতিতে উজ্জীবিত হতে চায় বাংলাদেশ

ক্রাইস্টচার্চ ছেড়ে শুক্রবার তাওরাঙ্গায় পৌঁছেছে বাংলাদেশ দল। তাওরাঙ্গার পাশের শহর মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ।

প্রথম টেস্টে ভাল করতে ২০১৭ সালে ওয়েলিংটনের ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিচ্ছে বাংলাদেশ।

২০১৭ সালের সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে রানের বন্যা বইয়ে দিয়েছিল টাইগাররা। ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। ম্যাচে সাকিব আল হাসান ২১৭ ও অধিনায়ক মুশফিকুর রহিম ১৫৯ রান করেছিলেন।

এরপর নিউজিল্যান্ড ৫৩৯ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয় বাংলাদেশ। ১৬০ রানে অলআউট হয় টাইগাররা। এরপর ২১৭ রানের টার্গেট ৩ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড। বাংলাদেশ ম্যাচ হারে ৭ উইকেটে।
ম্যাচ হারলেও আসন্ন সিরিজে ওয়েলিংটনের সেই ম্যাচ থেকে আত্মবিশ্বাসী হতে চাইছে বাংলাদেশ।

তাওরাঙ্গা পৌঁছে এক ভিডিও বার্তায় তেমনই ইঙ্গিত দিলেন এবারের সফরের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘রাতে আমরা ক্রাইস্টচার্চ থেকে তাওরাঙ্গা এসেছি। আমাদের ডে অফ। কারণ ক্রিসমাস। এখানে সবার ছুটি। কেউ কাজ করছে না। তাই আমাদের ছেলেদেরও ছুটি। ক্রাইস্টচার্চে আমরা খুব ভাল ট্রেনিং করে এসেছি। আগামী দুই দিন মানে ২৬ ও ২৭ ডিসেম্বর আমরা ট্রেনিং করব। আশা করি কঠোর ও ভাল ট্রেনিং হবে।’

তিনি আরও বলেন, ‘২৮ ও ২৯ তারিখ আমাদের প্রস্তুতি ম্যাচ আছে। ৩০ তারিখ আবার বিরতি। ৩১ তারিখে অনুশীলনের পর পহেলা জানুয়ারি আমরা প্রথম টেস্ট ম্যাচ খেলব। এখনও পর্যন্ত সব ভাল চলছে। ছেলেরা ফিট আছে, ভাল আছে। অনুশীলনও ভাল হচ্ছে। আমরা আশা করছি, ভাল ক্রিকেট খেলতে পারব।’

ওয়েলিংটনের স্মৃতি মনে করে মাহমুদ বলেন, ‘এর আগে নিউজিল্যান্ডে আমরা ১০টি (৯টি হবে) টেস্ট খেলেছি, রেকর্ড যেখানে খুব ভাল নয়। ব্যতিক্রম বলা যায় ২০১৬ সালের (২০১৭ সাল হবে) ওয়েলিংটন টেস্ট। ঐ টেস্টে শেষ দিনে চা-বিরতির পর আমরা হেরে যাই। তবে ঐ টেস্ট থেকেই আমরা প্রেরণা নিচ্ছি, ঐবার যদি আমরা ৫৯৫ করতে পারি ৮ উইকেটে, ইনিংস ঘোষণা করেছিলাম, এবার আমরা চাই আরও ভাল কিছু করতে।’

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add