for Add
বাসস : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার, ২:১২:৩৭

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের পরিবর্তে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন সাবেক দলনেতা স্টিভেন স্মিথ। তার নেতৃত্বে অ্যাডিলেড টেস্ট দাপটের সাথে জিতেছে অস্ট্রেলিয়া।
১,৩৬২ দিন পর দেশের হয়ে অধিনায়কত্ব করতে নেমেই জয় পেয়েছেন স্মিথ। একই সাথে দেশের হয়ে অধিনায়কত্বটা উপভোগও করেছেন তিনি।
২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বল-বিকৃতির সাথে জড়িত থাকার কারণে অধিনায়কত্ব হারান স্মিথ। শুধুমাত্র অধিনায়কত্বই হারাননি, ক্রিকেট থেকে এক বছর নির্বাসিত ছিলেন। আর অধিনায়কত্বের উপর নিষেধাজ্ঞা ছিল দু’বছর। কিন্তু পরবর্তীতে আর অধিনায়কত্ব পাননি স্মিথ।
অবশেষে কামিন্স অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে যাওয়ায় আবারও অধিনায়কত্বের দায়িত্ব পান স্মিথ। তার নেতৃত্বে দিবা-রাত্রির টেস্টটি ২৭৫ রানের বড় ব্যবধানে জিতে অসিরা।
হোটেলে রাতের খাবার খেতে গিয়ে করোনা রোগীর সংস্পর্শে যাওয়ায় অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে পড়েন কামিন্স। এতে অধিনায়কত্ব পান স্মিথ। অধিনায়কত্ব পাবার বিষয়টিও শেয়ার করেছেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে স্মিথ বলেন, ‘নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম কামিন্সের দু’টো মিসড কল, কোচ জাস্টিন ল্যাঙ্গারের মেসেজ। তাতে লেখা ছিলো- ‘জেগে আছো?’ তারপর বাকিটা জানতে পারি। অ্যাডিলেড টেস্টে আমাকেই অধিনায়কের দায়িত্ব পালন করতে হবে।’
এরপর অ্যাডিলেডে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। ম্যাচও জিতলেন। ম্যাচ শেষে জানালেন অধিনায়কত্ব উপভোগ করেছেন তিনি।
For add
For add
For add
For add
for Add