for Add
বাসস : ১৯ ডিসেম্বর ২০২১, রবিবার, ১৭:৪৫:১৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের সহঅধিনায়কের দায়িত্ব পেলেন লোকেশ রাহুল। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না রোহিত শর্মা। তাই অধিনায়ক বিরাট কোহলির ডেপুটি হিসেবে লোকেশ রাহুলকে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এই সিরিজের জন্য বিরাট কোহলির সহঅধিনায়ক হিসেবে আগে রোহিতের নাম ঘোষণা করেছিল বিসিসিআই। রোহিত ইনজুরিতে পরায় সহঅধিনায়ক হবার সুযোগ ছিল আজিঙ্কা রাহানে। কিন্তু রাহুলকে বেছে নেয় বিসিসিআই। অতীতে ভারতের সহঅধিনায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন রাহানে। কিন্তু ফর্ম না থাকায় সহঅধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি পান তিনি।
এক বিবৃতিতে বিসিসিআই পক্ষ থেকে জানানো হয়, ‘দক্ষিণ আফ্রিকায় তিন টেস্টের সিরিজে লোকেশ রাহুলকে দলের সহঅধিনায়ক করেছে নির্বাচক কমিটি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত। তার জায়গায় দলের সহঅধিনায়ক হলেন রাহুল।’
আগামী ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত। টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল।
For add
For add
For add
For add
for Add