for Add

রোহিতের নেতৃত্বে ওয়ানডে খেলবেন বিরাট কোহলি

বিরাট কোহলির সঙ্গে আলোচনা করেই সাদা বলের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন অধিনায়ক নির্বাচনের ব্যাখ্যায় এমনটাই বলেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। কিন্তু সেটা ছিল মাত্র দেড় ঘণ্টা আগে। অনেকটা বোমা ফাটানোর মতোই এ কথা জানিয়েছেন কোহলি।

সাদা বলের নেতৃত্ব হারানোর পর থেকেই নীরব ছিলেন কোহলি। ধারণা করা হচ্ছিল নীরবতা ভাঙলে যে কোনো ধরণের ঝড়ই উঠতে পারে। ভারতীয় গণমাধ্যমও এ নিয়ে নানা সংবাদ প্রচার করেছেন ফলাও করে। শেষ পর্যন্ত তাই হয়েছে। এ নিয়ে আলোচনা-সমালোচনায় মেতেছে পুরো ক্রিকেট বিশ্ব।

বুধবার দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে কোহলি বলছেন, ‘নির্বাচক কমিটির বৈঠকের দেড় ঘণ্টা আগে আমাকে বলা হয়, আমাকে ওয়ানডে অধিনায়ক রাখা হচ্ছে না। তার আগে আমার সঙ্গে কোনো রকম আলোচনা হয়নি। নির্বাচক কমিটির বৈঠকেই আমরা এটা নিয়ে খানিকটা আলোচনা করেছি। তবে নির্বাচক কমিটির বৈঠকের আগে আমাকে বিসিসিআই এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে, এতে আমার কোনো সমস্যা নেই।’

এর আগে টি-টোয়েন্টির নেতৃত্ব না ছাড়তে কোহলিকে অনুরোধ করা হয়েছিল বলে দাবি করেছিলেন গাঙ্গুলি। সেই দাবিও খারিজ করে দিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক, ‘আমি যখন টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার কথা বলি, বিসিসিআই ভালোভাবেই মেনে নেয়। আমাকে নেতৃত্ব ছাড়তে বারণ করা হয়নি।’

নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার কারণটা বুঝতে পেরেছেন কোহলি। তাই এ নিয়ে কোনো আক্ষেপও নেই তার, ‘আমি দেশকে কোনো আইসিসি ট্রফি দিতে পারিনি, তাই হয়তো আমাকে সরানো হয়েছে। আমি বোর্ডের যুক্তিটা বুঝতে পারছি। আপনাদের আশ্বস্ত করতে পারি, আমার কোনো কাজে বা কোনো পদক্ষেপে কখনও ভারতীয় ক্রিকেটের ক্ষতি হবে না।’

আর রোহিতের অধীনে খেলতে কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন কোহলি, ‘রোহিত শর্মার সঙ্গে আমার কোনো সমস্যা নেই। এটা শেষ দু’বছর ধরে আমি বলে আসছি। এটা বলতে বলতে এখন আমি ক্লান্ত। দলের ক্ষতি করে আমি কখনো কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবিওনি। আমার মোটিভেশন লেভেলটা এখনও একই থাকবে। আমি আমার দায়িত্ব এবং কাজের জায়গা নিয়ে সম্পূর্ণ সৎ।’

গুঞ্জন উঠেছিল দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে খেলবেন না বিরাট কোহলি। কিন্তু তিনি আজ জানিয়ে দিয়েছেন, ‘আমি তো এমন কথা বলিনি। আমি দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে খেলতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি এবং আমি ওয়ানডে খেলবো।’

ভারতের হয়ে ৯৫টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৬৫টিতে জয় পেয়েছেন কোহলি। হার ২৭টি ম্যাচে। ৭০ শতাংশেরও বেশি ম্যাচ জিতেছেন তিনি। যা কপিল দেব, এমএস ধোনিদের মতো বিশ্বজয়ী অধিনায়কের থেকে বেশি। বিশ্বকাপে সফল না হলেও ১৯টি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে ১৫টি জিতেছেন তিনি। এ সময়ে ২১টি সেঞ্চুরি করেছেন কোহলি। ব্যাটিং গড় ৭২.৬৫।

Tags: , ,

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add