for Add

ক্যারিবীয়দের হারিয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড পাকিস্তানের

করোনার আতঙ্ক কাটিয়ে শুরু হওয়া পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের শুরুতেই দুরন্ত রেকর্ড গড়লেন বাবর আজমরা। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে কার্যত উড়িয়ে দিয়ে নিজেদেরই পুরনো এক নজির টপকে গেল পাকিস্তান। বরং বলা ভালো যে, নিজেদের পুরনো রেকর্ডকে আরও একটু দীর্ঘায়িত করে পাক দল।

সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় পাকিস্তান। চলতি বছরে এই নিয়ে মোট ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে জয় তুলে নেন বাবর আজমরা। একটি ক্যালেন্ডার বর্ষে কোনও দলের সবথেকে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের নতুন রেকর্ড এটি। আগের রেকর্ডও ছিল পাকিস্তানের নামে। তারা ২০১৮ সালে মোট ১৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতেছিল।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০০ রান তোলে। বাবর আজম শূন্য রানে আউট হন। মোহাম্মদ রিজওয়ান দলের হয়ে সবথেকে বেশি ৭৮ রান করেন। ৫২ বলের ইনিংসে তিনি ১০টি চার মারেন। হায়দার আলি করেন ৩৯ বলে ৬৮ রান। তিনি ৬টি চার ও ৪টি ছক্কা মারেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন।

৪৩ রানে ২টি উইকেট নেন রোমারিও শেফার্ড। ১টি করে উইকেট নিয়েছেন আকিল হোসেন, ওশেন থমাস, ডমিনিক ড্রেকস ও ওডিন স্মিথ। ওডিন ৪ ওভারে ৫৬ রান খরচ করেন।

পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৯ ওভারে ১৩৭ রানে অল-আউট হয়ে যায়। শাই হোপ ৩১, নিকোলাস পুরান ১৮, রোভম্যান পাওয়েল ২৩ ও শেফার্ড ২৪ রান করেন। মোহাম্মদ ওয়াসিম ৪০ রানে ৪টি উইকেট দখল করেন। শাদব খান ১৭ রানে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি, মোহাম্মদ নওয়াজ ও হ্যারিস রউফ। ম্যাচের সেরা হয়েছেন হায়দার। এই জয়ের সুবাদে পাকিস্তান তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

Tags: ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add