for Add

পাকিস্তানে গিয়ে কোভিড পজিটিভ তিন ক্যারিবীয় ক্রিকেটার

একদিন পরই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নামার কথা ওয়েস্ট ইন্ডিজের। তার আগেই বড় ধাক্কা খেল তারা। পাকিস্তানে নামার পর দলের তিন ক্রিকেটার ও এক সাপোর্ট স্টাফের কোভিড-১৯ পজিটিভ এসেছে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানায়, বাঁহাতি পেসার শেলডন কটরেল, অফ স্পিনিং অলরাউন্ডার রোস্টন চেজ, অলরাউন্ডার কাইল মেয়ার্স এবং একজন সাপোর্ট স্টাফের কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে পজিটিভ এলেও তাদের কোন উপসর্গ নেই। তাদের সবারই দুই ডোজ টিকাও দেওয়া রয়েছে।

কোভিড পজিটিভ হওয়ায় স্বাভাবিকভাবেই দলের থেকে আলাদা করে আইসোলেশনে নেওয়া হয়েছে এই চারজনকে। এরপর আরেক দফা পিসিআর টেস্টে নেগেটিভ আসা পর্যন্ত আইসোলেশনেই থাকবেন তারা।

ফলে সোমবার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এই তিন ক্রিকেটারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে প্রথম সারির অনেক খেলোয়াড়কে এমনিতেই পাচ্ছে না ক্যারিবিয়ানরা। ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তানে যাননি আন্দ্রে রাসেল, এভিন লুইস, লেন্ডল সিমন্স ও শিমরনে হেটমায়ার। নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ড আছেন ইনজুরিতে।

অলরাউন্ডার জেসন হোল্ডারকে টানা খেলার ক্লান্তি থেকে দূরে রাখতে টি-টোয়েন্টি সিরিজে দেওয়া হয়েছে বিশ্রাম। চেজ, মেয়ার্স, কটরেলও ছিটকে যাওয়ায় একাদশ সাজানো নিয়েই হিমশিম খেতে হবে সফরকারীদের।

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে খেলবে দুদল। সবগুলো খেলার ভেন্যু করাচি।

Tags: ,

সব সংবাদ

২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add