for Add
বাসস : ১১ ডিসেম্বর ২০২১, শনিবার, ১৪:৩৫:৫৪

ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজেই দু’টি দিবা-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহি কর্মকর্তা নিক হকলি।
সূচি অনুযায়ী পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের একটি টেস্ট দিবা-রাত্রির হবার কথা। ১৬ ডিসেম্বর অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে দিবা-রাত্রির। তবে অ্যাশেজের সূচিতে পরিবর্তন আসতে যাচ্ছে। ইতোমধ্যে পার্থ থেকে পঞ্চম তথা শেষ টেস্ট সরিয়ে নেয়া হয়েছে। অবশ্য পরিবর্তিত ভেন্যু এখনো নিশ্চিত করেনি সিএ।
তবে ভেন্যু নিশ্চিত না হলেও টেস্টটি দিবা-রাত্রির হবে বলে নিশ্চিত করেছেন হকলি।
অস্ট্রেলিয়ার এক রেডিও চ্যানেলে হকলি বলেন, ‘অনেকেই টেস্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। কিন্তু এখনই কিছু জানাতে পারছি না আমরা। তবে খুব শীঘ্রই এ ব্যাপারে সিদ্বান্ত নেয়া হবে। প্রত্যেক ভেন্যুকেই আমরা সমান সুযোগ দিতে চাই। এ বিষয়ে বোর্ড সিদ্বান্ত নিবে।’
কোভিড-সংক্রান্ত বিধিনিষেধের কারণে পঞ্চম তথা শেষ টেস্টটি পার্থ থেকে সরানো হয়েছে। মেলবোর্ন, ক্যানবেরা এবং সিডনি টেস্টটি আয়োজনের আগ্রহী। এর মধ্যে ক্যানবেরা বাদে বাকি দু’টি জায়গাতেই সিরিজের একটি করে টেস্ট ম্যাচ হবে।
গত কয়েক মাস ধরেই পশ্চিম অস্ট্রেলিয়া সরকারের সাথে আলোচনা করে আসছে সিএ। কিন্তু দীর্ঘদিনের আলোচনার পরও কোনও সমাধানে আসতে পারেনি পশ্চিম অস্ট্রেলিয়া ও সিএ। পঞ্চম তথা শেষ টেস্টের ভেন্যু নিয়েও আলোচনা চলছে।
For add
For add
For add
For add
for Add