for Add

বির্তক পেছনে ফেলে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার অ্যাশেজ শুরু আজ

টিম পাইনের যৌন কেলেঙ্কারীর ঘটনায় গেল কয়েক সপ্তাহ সরগরম ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল। সমালোচনার মুখে অধিনায়কত্ব ও সাময়িকভাবে ক্রিকেট থেকে সরেও গেছেন পাইন। সব কিছু পিছনে ফেলে নতুন অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে নতুনভাবে পথচলা শুরুর স্বপ্ন অস্ট্রেলিয়ার।

পাইন বির্তকে পেছনে ফেলে আজ বুধবার থেকে নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহ্যবাহী অ্যাশেজের ৭২তম লড়াই শুরু করছে অস্ট্রেলিয়া। গেল মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ে ফুরফুরে মেজাজে আছে অসিরা। আ্যাশেজ দলে বেশ কিছু সদস্য টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও ছিলেন।

ব্রিজবেনে বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে পাঁচ টেস্ট অ্যাশেজের প্রথম ম্যাচটি। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় দুই দলের কাছেই এর গুরুত্ব আরো বেড়ে গেছে।

এখন পর্যন্ত অ্যাশেজে ৭১টি সিরিজের মধ্যে ৩৩টিতে জিতেছে অস্ট্রেলিয়া। ৩২টিতে জিতেছে ইংল্যান্ড। ৬টি সিরিজ ড্র হয়েছে। আর ৩৩৫টি টেস্টে মুখোমুখি হয়েছে দু’দল। অস্ট্রেলিয়ার জয় ১৩৬টি এবং ইংল্যান্ডের জয় ১০৮টি। ৯১টি টেস্ট ড্র হয়েছে।

১৮৮২ সালের ৩০ ডিসেম্বর প্রথম অ্যাশেজ সিরিজ অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া ঐ তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড।

অ্যাশেজ সিরিজের বর্তমান ট্রফিটি ধরে রেখেছে অস্ট্রেলিয়া। কারণ ২০১৭-১৮ মৌসুমে নিজেদের মাঠে অ্যাশেজে ৪-০ ব্যবধানে জিতেছিল অসিরা। এরপর ইংল্যান্ডের মাঠে ২০১৯ সালের সিরিজটি ২-২ সমতায় শেষ হয়। এতে অ্যাশেজ ট্রফি অস্ট্রেলিয়ার দখলে রয়েছে।

ইংল্যান্ড : জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জেমস এন্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ওলি পপ, ওলি রবিনসন, ক্রিস ওকস ও মার্ক উড।

অস্ট্রেলিয়া : প্যাট কামিন্স (অধিনায়ক), মারকাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মানার্স লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লিঁ ও জশ হ্যাজেলউড।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add