for Add

পরিশ্রম-সাধনায় বিশ্বকাপে নারী দলের স্বপ্নপূরণ

স্বপ্নপূরণের জন্য যা প্রয়োজন তার সবই করেছিল বাংলাদেশ। অবশেষে হলোও তাই। যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ জিম্বাবুয়েতে খেলতে গিয়েছিল সেটি পূরণ হয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের বৈতরণী বেশ ভালভাবেই পার হয়েছে। তবে অনেকটা হঠাৎ করেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে কিছুটা আগেভাগেই শেষ হয়ে যায় এবারের আসর। বলা যায়, করোনায় আগেভাগেই নারী দলের স্বপ্নপূরণ হয়ে গেছে।
বিশ্বকাপ বাছাইপর্বের সূচি অনুযায়ী, মঙ্গলবার স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তিন ম্যাচের দুটিতে জিতে বাছাইয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থাকায় ফুরফুরে মেজাজেই ছিলেন নিগার সুলতানা-জাহানা আলম-সালমা খাতুনরা। হারারের টিম হোটেলেও গত পরশু তাদের মাঝে ছিল ছুটির আমেজ। সেই আমেজটা কিছুক্ষণ পর পরিণত হলো মহোৎসবে! দল বেঁধে ঝাঁপ দিলেন হোটেলের সুইমিংপুলে। আনন্দে উদ্বেলিত ক্রিকেটাররা মাতলেন পানি-ছোড়াছুড়ি খেলায়। জিম্বাবুয়েসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলে করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবে এবারের বাছাইপর্ব বাতিলই করল আইসিসি। তাতে অপেক্ষাটা দ্রুতই ফুরোল, যাতে করে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট বাংলাদেশ নারী দল পেয়ে গেল এই দিনই।

এরই মধ্যদিয়ে আগামী বছর নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপের দ্বাদশ আসরে খেলার নিশ্চয়তা পাওয়ায় নিগার-সালমা-শারমিনদের মনে বইছিল সেই প্রশান্তির হাওয়া। খুশির খবর আছে আরো আরেকটি। প্রথমবার নারীদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে উঠে এসেছে এই বাংলাদেশ। পুরুষ দল যখন ঘরের মাঠে পাকিস্তানকে সামলাতে হিমশিম খাচ্ছেন, তখন পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করেছিলেন নারী দল।

এরপর যুক্তরাষ্ট্রকে নিয়ে বাংলাদেশ রীতিমতো ছেলেখেলা করেছেন। মার্কিনীদের বিপক্ষে ২৭০ রানের বিশাল জয়ের দিনে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে সেঞ্চুরি করেন শারমিন আক্তার সুপ্তা। তবে যুক্তরাষ্ট্রের ওয়ানডে মর্যাদা না থাকায় শারমিনের সেঞ্চুরিটি লিস্ট ‘এ’-এর রেকর্ড হিসেবে বিবেচনা নিয়ে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

পরের ম্যাচে অবশ্য থাইল্যান্ডের কাছে দুঃখজনকভাবে হেরে গেছে বাংলাদেশ। তবে গ্রুপে নেট রান রেটে বাকিদের চেয়ে অনেক এগিয়ে থাকায় ও র‌্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা পাঁচে ওঠায় বিশ্বকাপে জায়গা করে নিলেন নিগাররা।

আর এমন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশির ঢেউ উঠেছে বাংলাদেশ দলে। অধিনায়ক নিগার হারারে থেকে ভিডিও বার্তায় জানালেন তাঁর প্রতিক্রিয়া, ‘আমরা যে স্বপ্ন নিয়ে এখানে (জিম্বাবুয়েতে) এসেছি, সেটা পূরণ হয়েছে। হয়তো এটা কিছুদিন পরে হতো। তবে আগে হওয়াতে আমরা অনেক বেশি খুশি। এটা সবার পরিশ্রমের ফসল। আমার অধিনায়কত্বে দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। এটা অবশ্যই আমার ও দলের জন্য গর্বের।’

বাংলাদেশের সুখবরের দিন অবশ্য দুঃসংবাদ পেয়েছে শ্রীলঙ্কা। ওমিক্রনের প্রভাবে টুর্নামেন্ট বাতিল হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হয়নি লঙ্কানদের। ফলে র‌্যাঙ্কিংয়ে দশেই রয়ে গেছে তারা। শীর্ষ আটে না থাকায় বিশ্বকাপেও খেলা হচ্ছে না তাদের। গত ৪ দিনে জিম্বাবুয়েসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোতে করোনা পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে। নতুন ধরনকে এরই মধ্যে চিন্তার কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যা সর্বপ্রথম এই অঞ্চলেই ধরা পড়েছে। এ অঞ্চলের বেশ কয়েকটি দেশে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে বাংলাদেশ দলের দেশের ফেরা নিয়ে উদ্বেগ বেড়েছে।

বিসিবির নারী বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ মাহমুদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইসিসি কাজ করছে। আজ কালের মধ্যেই তারা দলগুলোকে দেশে পাঠানোর চেষ্টা করছে। মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকার দিকে ফ্লাইট দ্রুত বাতিল হয়ে যাচ্ছে। আইসিসি সর্বোচ্চ চেষ্টাই করছে। কারণ, প্রতিটি দলের দায়িত্ব তাদেরই। যদিও পরে জানা গেছে আইসিসির চার্টাড বিমান দিয়ে নিগার সুলতানার দলকে দেশে ফিরিয়ে আনা হবে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add