for Add

ম্যারাডোনার চলে যাওয়ার এক বছর

ঠিক এক বছর আগে আজকের (২৫ নভেম্বর) দিনেই চিরতরে ঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। বাংলাদেশ সময় এদিন রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলের রাজপুত্র।

ম্যারাডোনাহীন এক বছর পার করল বিশ্বফুটবল। গতবছর আজকের দিনই দিয়েগোকে চোখের জলে বিদায় জানিয়েছিল বিশ্ব। মাত্র ৬০ বছর বয়সে পৃথিবীকে গুডবাই জানিয়ে চলে যাবেন ভাবা যায়নি।

ম্যারাডোনার মৃত্যুর খবরে থমকে গিয়েছিল গোটা পৃথিবী। প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণে বুয়েনস আয়ার্স থেকে সারা বিশ্ব। আর্জেন্টিনা তাকে ভোলেনি। রোজারিওর ‘ইগলেসিয়া ম্যারাডোনিয়ানা’ যা আসলে ভক্তদের ম্যারাডোনাকে প্রবাদতূল্যরূপে বানানো প্রতিষ্ঠা, সেখানে বর্ণাঢ্য অনুষ্ঠান হবে। এছাড়াও বুয়েন্স আয়ার্সের দেওয়ালে দেওয়ালে থাকবে ম্যারাডোদোনার ছবি। ঝাঁকড়া চুল, পরনে নীল সাদা জার্সি। সেই ছবিই আবার ফুটে উঠবে।

ম্যারাডোনার প্রথম মৃত্যু বার্ষিকিতে গুরুকে স্মরণ করে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন লিওনেল মেসি। ফুটবল রাজপুত্রের সঙ্গে ছবি পোস্ট করে আর্জেন্টাইন অধিনায়ক লিখেছেন, ‘এই তো মনে হচ্ছে গতকালের কথা।’

মেসি যে ছবিটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে তাতে দেখা যাচ্ছে গুরুর সঙ্গে দারুণ মেজাজে রয়েছেন তিনি। ২০১০ বিশ্বকাপের সময়ে পথচলা শুরু হয় দু’জনের। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেবারের বিশ্বকাপে জাতীয় দলের কোচ হন ম্যারাডোনা।

খ্যাতি তাকে ঘিরে থেকেছে, তেমনই আষ্টেপৃষ্টে জড়িয়ে থেকেছে বিতর্কও। প্রথম মৃত্যুবার্ষিকীর দু’দিন আগেও ম্যারাডোনার ছায়াসঙ্গী হলো বিতর্ক। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন কিউবার এক নারী। সেই নারীকে নাকি ১৬ বছর বয়সে ধর্ষণ করেছিলেন ফুটবল রাজপূত্র।

তবে আজকের দিন শুধুই তাকে স্মরণ করার। যতদিন পৃথিবী থাকবে, ততদিন চিরস্মরনীয় হয়ে থাকবে আর্জেন্টইন কিংবদন্তি। মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোলটা চিরকাল ‘হ্যান্ড অফ গড’ বলেই পরিচিত হবে। তার বাঁ-পায়ের জাদুতে মোহিত হয়েছিল বিশ্বফুটবল। পৃথিবীর নিয়মে চলে যেতে হয়েছে তাকে। কিন্তু তার কীর্তি অমর। ম্যারাডোনা না থেকেও আছেন সবার মাঝে।

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add