for Add

লঙ্কান স্পিনেই উড়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ

গল টেস্টে চতুর্থ দিন থেকেই জয় দেখছিল শ্রীলঙ্কা। পঞ্চম ও শেষ দিনে অপেক্ষা ছিল কতদ্রুত তারা ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিতে পারে। শেষ দিনে এনক্রুমাহ বনার ১৭৩ বল লড়েছেন ঠিকই। কিন্তু দলের হার এড়াতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে হেরে গেছে ১৮৭ রানের বড় ব্যবধানে।

বিশাল জয়ের বড় কৃতিত্ব লঙ্কান তিন তরুণ স্পিনারের। দুই ইনিংস মিলে তারা নিয়েছেন ১৮ উইকেট! তবে শেষ দিনে একটা প্রতিরোধের মুখোমুখি তাদের হতেই হয়েছে। শেষ চার উইকেটের জন্য স্পিনাররা ব্যয় করেন ৪৮.৩ ওভার। অফস্পিনার রমেশ মেন্ডিস আগের দিনের ৪ উইকেট নিয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু এদিন ঘূর্ণিজাদু দেখিয়েছেন বামহাতি লাসিথ এম্বুলদেনিয়া। দ্বিতীয় ইনিংসে উইকেট শিকার করেছেন ৫টি। ১১ টেস্টের ক্যারিয়ারে যা তার তৃতীয় নজির। একটি নিয়েছেন প্রবীণ জয়াবিক্রমা।

৩৪৮ রানের লক্ষ্যে শেষ দিনে প্রথম সেশনে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান বনার ও জশুয়া ডা সিলভা। স্কোরিংয়ের চেয়ে প্রতিরোধের দিকেই দুজনের মনোযোগ ছিল বেশি। অবশ্য এই সময় ভাগ্যও সহায় ছিল। রান আউট, ক্যাচ মিসের সুযোগ এসেছিল। এই জুটি থাকলে ড্রয়ের একটা সম্ভাবনা ছিল, কিন্তু লাঞ্চের আধা ঘণ্টা আগে ডা সিলভার প্রতিরোধ ভেঙে দেন এম্বুলদেনিয়া। ফিরতি ক্যাচ দিয়ে ৫৪ রানে ফেরেন ১২৯ বল খেলা এই উইকেটকিপার। তার বিদায়েই ভেঙেছে ১০০ রানের জুটি।

এর পর রাকিম কর্নওয়ালকে সঙ্গী করে বনার জুটি গড়ার চেষ্টা করেছিলেন। ধৈর্য্য পরীক্ষায় কর্নওয়াল খেলতে পেরেছেন ৪৬ বল। তাকে ১৩ রানে সাজঘরে পাঠান জয়াবিক্রমা। বনার ২২০ বল খেলে ৬৮ রানে অপারজিত থেকেছেন। শেষ দিকে সঙ্গী না থাকায় ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় ১৬০ রানে। ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসে ১৪৭ রান করা দিমুথ করুনারত্নে।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add