for Add

বিশ্বকাপের পথেই হাঁটছে নারী দল…

ওয়ানডে বিশ্বকাপে খেলতে বাছাইপর্বে লড়ছে নারী ক্রিকেট দল। শুরুটা হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় দিয়ে। স্বাগতিকদের তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার পর বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত দলে পরিণত হয়েছেন সালমারা।

বিশ্বকাপের বাছাইপর্বে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে দিয়ে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ শুভ সূচনা করে। এর পর দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৭০ রানে পরাজিত করে লাল-সবুজ প্রতিনিধিরা বিশ্বকাপের পথে হাঁটতে শুরু করেছেন।

বিশ্বকাপে খেলার প্রত্যাশা আশার সঞ্চার করছে। এখন যেভাবে বাংলাদেশ খেলতে পারে নারী বিশ্বকাপ, সেটা নিয়ে এখন বেশি আলোচনা হচ্ছে। গত বছরের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মহামারির বেশ বড়সড় ছোবল পড়েছিল বাংলাদেশের নারী ক্রিকেটে। তারপর দীর্ঘ সময় অপেক্ষার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছে টাইগ্রেসরা গত ১০ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে। এই দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার পর আত্ববিশ্বাসে টইটুম্বুর হয়ে বিশ্বকাপ বাছাইয়ে পা রাখে বাংলাদেশ।

বিশ্বকাপের বাছাইপর্ব আসরে ‘বি’ গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ পাকিস্তানকে অনেকটা ব্যাটকফুটে অবস্থায় হারিয়ে শুরু করে। এরপর দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে রীতিমতো উড়িয়ে দিয়েছে প্রায় তিনশ রানের বড় ব্যবধানে। বাংলাদেশের সামনে সুযোগ এবার প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার। এর আগে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও ৫০ ওভারের ইভেন্টে কখনো খেলার সুযোগ ঘটেনি বাংলাদেশের।

২০১১ ও ২০১৭ সালের বাছাইয়ে পঞ্চম স্থানে ছিল বাংলাদেশ দল, হয়নি মূল পর্বে খেলার স্বপ্নপূরণ। ২০১৩ সালের বিশ্বকাপে খেলতে ২০১১ সালের বাছাইয়ের খেলায় প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের তৃতীয় দল হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল লাল-সবুজের দল। কিন্তু শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের হারে হতাশ হতে হয়েছে।

এরপর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। ২০১৭ সালের বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পায় বাংলাদেশ। ওইবার প্রথম রাউন্ডে চারটি গ্রুপ ম্যাচের দুটি জিতে সেরা তিন দলের একটি হয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছিল তারা। কিন্তু আয়ারল্যান্ড ছাড়া আর কোনো দলকে হারানোর কৃতিত্ব দেখাতে পারেনি। পাঁচ নম্বরে থেকেই আসর থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে।

এবার অবশ্য প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে পাকিস্তান, তারপর যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেরা তিন দলের একটি হয়ে সুপার সিক্সের পথে বড় ধাপ ফেলল বাংলাদেশ। পরের দুটি ম্যাচ তারা খেলবে জিম্বাবুয়ে ও থাইল্যান্ডের সঙ্গে।

অন্যদিকে ‘এ’ গ্রুপে আছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ দল। দুই গ্রুপের শীর্ষ তিনটি দল যাবে সুপার সিক্সে আর যে পর্ব শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। কোন দল এই পর্বে খেলবে তা এখনো চূড়ান্ত হয়নি। সুপার সিক্সের শীর্ষ তিনটি দল খেলবে ২০২২ সালে নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে। সে হিসেবে সামনের দুটি ম্যাচ জিতলে সুপার সিক্সে খেলার সুযোগ তৈরি হবে। যা এবার সম্ভব বলে মনে করছেন দলের খেলোয়াড়রা। সেটাই এখন বাস্তবে রূপ পাবার অপেক্ষায়।

Tags:

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add