for Add

লঙ্কান স্পিনে ফলোঅনের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ

নিজেদের ইনিংসের শুরুটা খারাপ ছিল না ক্যারিবিয়ানদের। তবে ওপেনিং জুটি ভাঙার পর থেকেই উইকেট হারানোর মিছিলে যোগ দেয় দলটি। দুই তরুণ স্পিনার প্রবীণ জয়াবিক্রমা ও রমেশ মেন্ডিসের ঘূর্ণিতে ফলোঅনে পড়ার বড় শঙ্কায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬ উইকেটে ১১৩ রান করে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে করে ৩৮৬ রান। দ্বিতীয় দিন শেষে ২৭৩ রানে পিছিয়ে আছে তারা। ফলোঅন এড়াতে লাগবে আরও ৭৪ রান।

ধাক্কাটা অবশ্য আগের দিনই লেগেছিল ক্যারিবিয়ানদের। অভিষেক ম্যাচেই মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয় জেরেমি সোলোজানোকে। যে কারণে তাকে আর পায়নি দলটি। কনকাশন সাব হয়ে এদিন ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গে ওপেনিংয়ে নামেন জার্মেইন ব্ল্যাকউড। ৪৬ রানের ওপেনিং জুটি পায় দলটি। এরপর লাসিথ এমবুলদেনিয়ার শিকার হন ব্ল্যাকউড।

এরপর ক্যারিবিয়ান শিবিরে ঘূর্ণির মায়াজাল বিছান দুই স্পিনার জয়াবিক্রমা ও মেন্ডিস। স্কোরবোর্ডে ৫৬ রান যোগ করতে হারায় প্রথম সারীর ৬ ব্যাটারকে। তাতে লেজ বেরিয়ে আসে দলটির। এক প্রান্ত আগলে অবশ্য আশা হয়ে ছিলেন অধিনায়ক ব্র্যাথওয়েট। তিনি শিকার হয়েছেন মেন্ডিসের।

কাইল মেয়ার্স ২২ রানে ও জেসন হোল্ডার ১ রানে উইকেটে অপরাজিত থেকে ক্যারিবিয়ানদের শেষ আশা হয়ে টিকে আছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ব্র্যাথওয়েট। শ্রীলঙ্কার পক্ষে ২৩ রানের খরচায় ৩টি উইকেট নেন মেন্ডিস। ২৫ রানের বিনিময়ে ২টি শিকার জয়াবিক্রমার।

এর আগে প্রথম দিনে করা ৩ উইকেটে ২৬৭ রান নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তবে দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ফলে শেষ ৭ উইকেট হারিয়ে আর ১১৯ রান যোগ করতে পারে স্বাগতিকরা।

দিনের শুরুতেই আউট হন ধনাঞ্জয়া ডি সিলভা। শ্যানন গ্যাব্রিয়েলের বলে হিট উইকেট হয়ে যান তিনি। তাতে ৬১ রানে থামে তার ইনিংস। ৯৫ বলে ৫টি চারে এ রান করেন তিনি।

আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার অধিনায়ক দিমুথ করুনারত্নে শেষ পর্যন্ত ১৪৭ রান করে রোস্টন চেজের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। ৩০০ বলের ইনিংসটি ১৫টি চারের সাহায্যে সাজান অধিনায়ক। এছাড়া দিনেশ চান্দিমালের ব্যাট থেকে আসে ৪৫ রান।

ক্যারিবিয়ানদের পক্ষে ৮৩ রানের খরচায় ৫টি উইকেট নেন চেজ। ৮৭ রানের বিনিময়ে ৩টি শিকার করেন জোমেল ওয়ারিকান। ২টি উইকেট পান গ্যাব্রিয়েল।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add