for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ১৮:৫১:৩১

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৪ সাল থেকে পরবর্তী আট বছরের জন্য বিশ্বকাপসহ বিভিন্ন ইভেন্টের স্বাগতিক দেশের নাম ঘোষণা করেছে।
এর ফলে ২০১১ সালের পর ২০ বছর বিরতি দিয়ে আবারো ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিক দেশ হতে যাচ্ছে বাংলাদেশ।
২০১১ সালে ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজক ছিল বাংলাদেশ। কিন্তু ২০৩১ সালের বিশ্বকাপ আয়োজন করবে যৌথভাবে বাংলাদেশ ও ভারত।
তবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া।
২০২৪-২০৩১ সাল অর্থাৎ এই আট বছরে অনুষ্ঠিত হবে আটটি টুর্নামেন্ট।
এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরে আসছে। ২০১৭ সালের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পর এবার ২০২৫ সালে এ ইভেন্টের স্বাগতিক পাকিস্তান।
তবে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির সূচি অনুসারে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। এরপর ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।
কিন্তু আইসিসি ঘোষিত আট বছরের সূচিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সম্পর্কে কোনো দিক-নির্দেশনা নেই।
For add
For add
For add
For add
for Add