for Add

আটে নেমে গেছেন কোহলি

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব শেষে বুধবার প্রকাশিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-২০ ব্যাটার র‌্যাংকিংয়ে ব্যাপক রদবদল দেখা গেছে। আসরে ভারতকে এগিয়ে নিতে ব্যর্থ হওয়া অধিনায়ক বিরাট কোহলি এক লাফে নেমে গেছেন অস্টম স্থানে। শুধু তাই নয়, দলীয় নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।

বিশ্বকাপে এ পর্যন্ত সর্বাধিক রান সংগ্রহকারী পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৮৩৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন। টুর্নামেন্টে এখনো পর্যন্ত বড় কোন স্কোর গড়তে না পারলেও তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান।

আসরে ধারবাহিক পারফরম্যান্সের মাধ্যমে একলাফে তালিকার তৃতীয় অবস্থানে পৌঁছে গেছেন দক্ষিণ আফ্রিকার তরুণ আইডেন মার্করাম। আর তালিকার চতুর্থ স্থানে নেমে গেছেন অস্ট্রেলিয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

সদ্য প্রকাশিত র‌্যাংকিংয়ে বড় কিছু অর্জন করেছেন ভারতীয় ব্যাটার কেএল রাহুল। দলটির সহঅধিনায়ক নির্বাচিত হওয়া এই ব্যাটার সুপার টুয়েলভ পর্বে তিনটি হাফ সেঞ্চুরি হাকানোর পুরস্কার হিসেবে উঠে গেছেন তালিকার পঞ্চম স্থানে।

ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৪ রান সংগ্রহের পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন। ৬৬৯ রেটিং পয়েন্ট পেয়ে তিনি প্রথমবারের মত জায়গা পেয়েছেন শীর্ষ দশে।

বোলিং বিভাগে ৭৯৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গা। শীর্ষ তিনে পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার তাবরইজ শামসি ও ইংল্যান্ডের আদিল রশিদ। মজার বিষয় হচ্ছে বোলিং তালিকার শীর্ষ ছয়ে একচ্ছত্র আধিপত্য স্পিনারদের।

যেখানে চতুর্থ অবস্থানে রশিদ খান, পঞ্চম অবস্থানে এডাম জাম্পা ও ষষ্ঠ স্থানে আসন গেড়েছেন মুজিব উর রহমান। তালিকার শীর্ষ দশে স্থান হয়নি কোন ভারতীয় বোলারের।

অল রাউন্ডার তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি। তার রেটিং পয়েন্ট ২৬৫। ২৬০ পয়েন্ট নিয়ে এর পরের অবস্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তালিকার তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কার হাসরাঙ্গা ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add