for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ২:০৬:০৮

বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে ক্যাটাগরি-২ ঢাকার ক্লাব কোঠায় যৌথভাবে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন এমপি। তিনি পেয়েছেন ৫৩ ভোট। তার মতোই ৫৩ ভোট পেয়েছেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা ও এনায়েত হোসেন সিরাজ।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, এটা প্রাথমিক ফল। চূড়ান্ত ফল বৃহস্পতিবার পাওয়া যাবে।
ঢাকার ক্লাব কোঠায় নির্বাচিত ১২ পরিচালকের প্রাপ্ত ভোট
নাজমুল হাসান পাপন ৫৩
গোলাম মর্তুজা পাপ্পা ৫৩
এনায়েত হোসেন সিরাজ ৫৩
ইসমাইল হায়দার মল্লিক ৫২
আহমেদ নজিব ৫১
ওবায়েদ নিজাম ৫১
ফাহিম সিনহা ৫০
ইফতিখার রহমান মিঠু ৫০
মনজুর কাদের ৪৯
সালাউদ্দিন চৌধুরী ৪৯
মাহবুব আনাম ৪৭
মনজুরুল আলম মনজু ৪৬।
For add
For add
For add
For add
for Add