for Add
বাসস : ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ২০:৪৬:৩৮

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র্যাংকিং অনুযায়ী এশিয়ার বর্তমান খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ তৈরি করেছে উইজডেন ইন্ডিয়া।
সেরা একাদশে আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও পেসার মুস্তাফিজুর রহমান।
সেরা একাদশে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের তিনজন করে এবং আফগানিস্তানের দু’জন থাকলেও জায়গা হয়নি শ্রীলঙ্কান কোন ক্রিকেটার।
ভারতের তিন ক্রিকেটার বিরাট কোহলি-রোহিত শর্মা ও জসপ্রিত বুমরাহ আছেন। পাকিস্তানের আছেন ফখর জামান-বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদি। আফগানিস্তানের মোহাম্মদ নবি ও মুজিব উর রহমান।
উইজডেন ইন্ডিয়ার এশিয়ার সেরা ওয়ানডে একাদশ : ফখর জামান, রোহিত শর্মা, বাবর আজম, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবি, শাহীন শাহ আফ্রিদি, মুজিব উর রহমান, জসপ্রিত বুমরাহ ও মুস্তাফিজুর রহমান।
For add
For add
For add
For add
for Add