for Add

শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ১৫ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশের যুবারা। করোনার কারণে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই হবে এ সিরিজ। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

সিরিজের ম্যাচগুলো হবে ১৫, ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। তবে সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটি। সদ্যই দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।

ওয়ানডে সিরিজ জিতলেও আফগানদের কাছে একটি চারদিনের ম্যাচে হেরে যায় বাংলাদেশের যুবারা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য বেশ কিছুদিন ধরেই কলম্বোতে প্রস্তুতি ক্যাম্প করছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। প্রধান কোচ সাবেক ব্যাটসম্যান গুণাবর্ধনে, ব্যাটিং কোচ ধাম্মিকা সুদর্শন, ফিল্ডিং কোচ সাবেক অলরাউন্ডার উপুল চন্দনা, স্পিন কোচ সাচিথ পাথিরানা ও পেস বোলিং কোচ সাবেক পেসার চামিলা গামাগে দলটির কোচিং স্টাফে আছেন।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নিতে ২০১৯ সালে সর্বশেষ শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ যুব দল।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সূচি

১৫ অকেক্টাবর : প্রথম ওয়ানডে

১৮ অক্টোবর : দ্বিতীয় ওয়ানডে

২০ অক্টোবর : তৃতীয় ওয়ানডে

২৩ অক্টোবর : চতুর্থ ওয়ানডে

২৫ অক্টোবর : পঞ্চম ওয়ানডে

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add