for Add

জালাল আহমেদ চৌধুরী আর নেই

জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও কোচ বিশিষ্ট ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

গত ১৫ সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিন দিন আগে তাকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন স্বনামধন্য এই ক্রিকেট কোচ। ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল খবরটি নিশ্চিত করেছেন।

বিশিষ্ট এই ক্রিকেট কোচের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার হাতে গড়া তারকা ক্রিকেটাররা। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমরা একজন অভিভাবককে হারালাম।’

নিজের ফেসবুক স্ট্যাটাসে জালাল চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়ে মাশরাফি বলেন,‘ক্যারিয়ারের শুরুতে যিনি আমাকে অনুপ্রাণিত করেছেন, তার মৃত্যু শোক সহ্য করা কঠিন। স্যার আপনার অধীনে খেলা, আপনার পরামর্শ, আপনার লেখা, সব কিছুই এখন স্মৃতি হয়ে গেছে। যারা বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদানগুলো দেখেছেন, তারা আজীবন আপনাকে স্মরণ করবেন। পরকালে আপনি ভাল থাকবেন স্যার।’

১৯৬০ দশকের মাঝামাঝি উদিতি ক্লাবের হয়ে ঢাকা লিগে ক্রিকেট খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন জালাল আহমেদ চৌধুরী। ওপেনিং ব্যাটসম্যান ও উইকেট রক্ষক হিসেবে তিনি খেলেছেন ইয়ং পেগাসাস, টাউন ক্লাব ও ধানমন্ডি ক্লাবে। জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনি প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ রেলওয়ের। ১৯৭৭ সালে এমসিসি সফরে প্রথম স্বাধীন বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি।

১৯৭৯ সালে ভারতের পাতিয়ালা ন্যাশনাল ইনস্টিটিউট অব স্পোর্ট থেকে তিনি ক্রিকেট কোচিংয়ে ডিপ্লোমা লাভ করেন। এরপর ঢাকা লিগের দল আবাহনী, মোহামেডান, ভিক্টোরিয়া, সাধারণ বীমা, আজাদ স্পোর্টিং, পিডব্লিউডি, ধানমন্ডি ক্লাব ও কলাবাগনের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন জালাল আহমেদ চৌধুরী। ১৯৭৯ ও ১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের কোচদের একজন ছিলেন তিনি। ২০০২ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের কোচেরও দায়িত্ব পালন করেছেন জালাল আহমেদ চৌধুরী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এই কোচ। গেম ডেভেলপমেন্ট কমিটি, ক্রিকেট অপারেশন্স ও আম্পায়ার কমিটিতে ছিলেন তিনি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও আজিমপুর মসজিদে জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add