for Add

প্রথম বাংলাদেশী হিসেবে টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলতে যাচ্ছেন মাহমুদুল্লাহ

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সফল অধিনায়ক হবার পর আরো একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। আজ হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে নামলেই প্রথম বাংলাদেশী হিসেবে টি-টোয়েন্টিতে একশ ম্যাচ খেলার নজির গড়বেন মাহমুদুল্লাহ।

এ বছর তার অধীনে টি-টোয়েন্টি ক্রিকেটে আটটি ম্যাচ জিতেছে বাংলাদেশ (এরমধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ জয়ও আছে), যা এক বর্ষে সর্বোচ্চ জয়ের নজীরও।

চলমান সিরিজে প্রথম দুইটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১২ ম্যাচ জয়ের স্বাদ নিয়েছেন মাহমুদুল্লাহ। যা তাকে এই ফরম্যাটে সফল অধিনায়কের তকমা দিয়েছে। এর আগে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১০ ম্যাচ জিতে শীর্ষে ছিলেন মাশরাফি বিন মর্তুজা।

যদি আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামেন তবে বিশ্বের অষ্টম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলবেন মাহমুদুল্লাহ। এ ম্যাচ দিয়ে সিরিজ নিজেদের করে নেয়ার লক্ষ্য বাংলাদেশের।

এর আগে টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলা সাতজন খেলোয়াড় হলেন- পাকিস্তানের শোয়েব মালিক (১১৬), মোহাম্মদ হাফিজ (১১৩), ভারতের রোহিত শর্মা (১১১), ইংল্যান্ডের ইয়োইন মরগান (১০৭), আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন (১০৩), নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (১০২) ও রস টেইলর (১০২)।

উল্লেখ্য ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে যাত্রা শুরু করেন মাহমুুদুল্লাহ। তার অভিষেকের পর বাংলাদেশ ১০৮টি ম্যাচ খেলেছে, সেখানে মাহমুদুল্লাহ খেলেছেন ৯৯টি। দেশের হয়ে মুশফিকুর রহিম ৮৮ ও সাকিব আল হাসান ৮৬টি করে ম্যাচ খেলেছেন।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add