for Add

ভারতকে ইনিংস ব্যবধানে হারিয়ে সমতায় ফিরলো ইংল্যান্ড

লর্ডসে হারের পর লিডস টেস্টেই ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড। লিডসে শনিবার সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনলো জো রুটের দল। নটিংহামে প্রথম টেস্ট ড্র হয়েছিল। আর লর্ডসে দ্বিতীয় টেস্ট ১৫১ রানে জিতেছিল ভারত।

এই ম্যাচের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২১৫ রান করেছিল ভারত। চেতেশ্বর পূজারা ৯১ ও অধিনায়ক বিরাট কোহলি ৪৫ রানে অপরাজিত ছিলেন।

ইনিংস হার এড়াতে ৮ উইকেটে হাতে নিয়ে আরো ১৩৯ রানের প্রয়োজন ছিল টিম ইন্ডিয়ার। কারণ প্রথম ইনিংসে ভারত ৭৮ ও ইংল্যান্ড ৪৩২ রান করেছিল। এতে প্রথম ইনিংসে ৩৫৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে টিম ইন্ডিয়া।

চতুর্থ দিনের ২১তম বলেই প্যাভিলিয়নে ফিরেন পূজারা। শনিবার পূজারাকে কোন রানই করতে দেননি ইংল্যান্ডের ডান-হাতি পেসার ওলি রবিনসন। ইনিংসে সর্বোচ্চ ৯১ রান আসে পূজারার ব্যাট থেকে। ১৮৯ বলে ১৫টি চার মারেন তিনি।

এরপর আজিঙ্কা রাহানেকে নিয়ে বড় জুটির পরিকল্পনায় ছিলেন কোহলি। তাদের উইকেটে থিতু হবার চেষ্টাটা বিফল করে দেন রবিনসন। আট ইনিংস পর টেস্টে হাফ-সেঞ্চুরি করা কোহলিকে শিকার করেন তিনি। ২৬তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৮টি চার মারেন কোহলি। এই ইনিংসে দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন কোহলি। আগের দিন দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করে ফিরেন রোহিত শর্মা।

দলীয় ২৩৭ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন কোহলি। এরপর ৪১ রানে বাকী ৬ উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত ২৭৮ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। শনিবার ১৯ দশমিক ৩ ওভার ও ১ ঘন্টা ৪৮ মিনিট ক্রিজে টিকতে পারে ভারতের আট ব্যাটসম্যান। শেষদিকে রবীন্দ্র জাদেজার ২৫ বলে ৩০ রান ভারতের হারের ব্যবধান কমিয়েছে।

ভারতের টেল-এন্ডার ব্যাটসম্যান ইশান্ত শর্মাকে শিকার করে ৪ ম্যাচের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ৫ উইকেট নেন রবিনসন। নটিংহাম টেস্টে ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া এই ইনিংসে ক্রেইগ ওভারটন ৩ উইকেট নেন।

ম্যাচে ৭ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় ইংল্যান্ডের রবিনসন। আগামী ২ সেপ্টেম্বর থেকে ওভালে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।

এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে প্রথম জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। ৩ খেলায় ভারতের সমান ১৪ পয়েন্ট ইংলিশদের। যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে তারাই। ২ খেলায় ১২ করে পয়েন্ট আছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add