for Add

১৪ দিনে টুর্নামেন্ট শেষ করবে উইম্বলডন

২০২২ সাল থেকে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ হবে ১৪ দিনের। ঘাসের কোর্টের গ্র্যান্ড স্ল্যামের ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী টুর্নামেন্টের মাঝামাঝিতে রোববার সাধারণত ম্যাচ অনুষ্ঠিত না হলেও তার ব্যতিক্রম করা হচ্ছে। অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি) এ তথ্য নিশ্চিত করেছে।

উম্বলডন শুরু হবার পর প্রথম রোববারটি সাধারণত রেস্ট ডে থাকে। ঐ দিন পরবর্তী রাউন্ডগুলো নিয়ে কাজ করার সুযোগ পায় আয়োজক সংস্থা। যে কারণে পরের সোমবারটি বেশ ব্যস্ত সময় কাটাতে হয়। কিন্তু এ প্রথার পরিবর্তনের সিদ্ধান্ত জানাতে গিয়ে এলটিসি‘র চেয়ারম্যান ইয়ান হিউয়েট বলেন, ‘২০২২ সাল থেকে সেন্টার কোর্ট ভিত্তিক টুর্নামেন্টের পরিকল্পনা গড়ে তোলা হবে। মধ্য রোববারটি স্থায়ীভাবে টুর্নামেন্টের অংশ হিসেবে অন্তর্ভূক্ত থাকবে। যে কারণে পুরো টুর্নামেন্ট ১৪ দিনে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য অবশ্য গত পাঁচ বছর যাবত ঘাসের কোর্টের টেকনোলজির উন্নতি ও পরিচর্যাকে ধন্যবাদ জানাতেই হয়। আমরা এখন পূর্ণ একটি দিন বিশ্রামের পরিবর্তে একটানা সেন্টার কোর্টে খেলা চালিয়ে যাবার মত সামর্থ্য রাখি।‘

মধ্য রোববারটি সাধারণত ‘পিপলস সানডে’ হিসেবে পরিচিত। কারণ অতীতে অনেক সময় দেখা গেছে বৃষ্টির কারণে যদি আগের দিনের কোন ম্যাচ বাতিল হয় তবে রোববার সেই ম্যাচটি আযোজিত হলে টিকিট বিক্রির বিষয়টিও পরিবর্তিত হয়ে যায়। ঐদিন সাধারণের জন্য টিকিট বিক্রির বিষয়টি উন্মুক্ত করে দেয়া হয়।

আরো একটি বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। উইম্বলডনে খেলতে আসা শীর্ষ পর্যায়ের খেলোয়াড়রা সাধারণত নিজেদের সুবিধার্থে কোর্টের কাছাকাছি ব্যক্তিগত কোন বাড়ি ভাড়া নিয়ে থাকেন। কিন্তু এ বছর খেলোয়াড়রা আর সেটা করতে পারবে না। এক্ষেত্রে করোনা পরিস্থিতির বিষয়টি মাথায় রেখেছেন আয়োজকরা। এ আইন এমনকি ব্রিটিশ খেলোয়াড়দের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিভিন্ন কোর্টে সর্বোচ্চ ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ব্রিটিশ সরকার। গত বছর করোনা মহামারীর কারণে টুর্নামেন্টটি বাতিল ঘোষণা করা হয়েছিল। ঐ সময় টিকিটের মূল্য যা ছিল সেটাই এবছর নির্ধারিত রয়েছে। করোনা মহামারীর কারণে একমাত্র গ্র্যান্ড স্ল্যাম হিসেবে গত বছর উইম্বলডন বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক কমিটি।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add