for Add

সিরিজের শেষ টেস্টে কাল শ্রীলঙ্কা-বাংলাদেশ মুখোমুখি

জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

একই ভেন্যুতে ড্র হওয়া প্রথম টেস্টে নিজেদের পারফরম্যান্সে এখন আত্মবিশ্বাসী লঙ্কা সফরকারী বাংলাদেশ। দুর্দান্ত নৈপূণৌর সুবাদে টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে ম্যাচটি ড্র করতে বাধ্য করে লাল-সবুজের দল। সাম্প্রতিক পারফরম্যান্সে টেস্টে খুব বেশি ভাল অবস্থায় ছিল না বাংলাদেশ। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ড্র, অনেকটাই জয়ের সমান।

ব্যাট হাতে দারুণ করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। নাজমুল হোসেন শান্ত ১৬৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন। তার সাথে ব্যাট হাতে নিজেদের সেরাটা দিয়েছেন ওপেনার তামিম ইকবাল ও অধিনায়ক মমিনুল হক। প্রথম ইনিংসে মমিনুল ১২৭ ও তামিম ৯০ রান করেন। দ্বিতীয় ইনিংস তামিম অপরাজিত ৭৪ ও মমিনুল অপরাজিত ২৩ রান করেন।

ব্যাটসম্যানরা যেখানে রানের বন্যা বইয়েছেন একই সময়ে উইকেট শিকারের জন্য ঘাম ঝড়িয়েছেন বোলাররা। বিশেষভাবে নিজের ষষ্ঠ টেস্ট ম্যাচে ৩০ ওভার বল করেছেন পেসার তাসকিন আহমেদ। এক ইনিংস বল করে ১১২ রানে ৩ উইকেট নেন তিনি। তারপরও তাসকিনের বোলিংয়ের প্রশংসা করেছেন অধিনায়ক ও ক্রিকেট বিশেষজ্ঞরা।

প্রথম টেস্টের পারফরম্যান্স দ্বিতীয় ম্যাচে ধরে রাখতে পারলে ম্যাচ জয়ের ভাল সম্ভাবনা আছে বলে মনে করছেন টাইগার অধিনায়ক মমিনুল ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মমিনুল বলেন, ‘ঘরের মাঠে দু’টি টেস্ট হারের পর বিদেশের কন্ডিশনে ম্যাচ ড্র করা, খুবই ভাল দিক। আমি মনে করি প্রথম টেস্টে আমরা দলগত পারফরম্যান্স করেছি এবং যখন আমরা দল হিসেবে খেলি, সাধারণত আমরা ভাল খেলি। যদি আমরা দ্বিতীয় টেস্টেও ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি তাহলে আমাদের ভাল সুযোগ আছে বলে আমি মনে করি।’

বিশ্ব ক্রিকেটে এ পর্যন্ত ১২২টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র ১৪টিতে। হেরেছে ৯১টি। এরমধ্যে ৪৩টি ম্যাচে ইনিংস ব্যবধানে হার টাইগারদের। বাকী ১৭টি ড্র হয়। সর্বশেষ ড্র হওয়া ম্যাচসহ।

পরিসংখ্যানে প্রশ্ন জাগে ক্রিকেটের অভিজাত এ ফরম্যাটে খেলার মত সামর্থ্য রাখে কি-না বাংলাদেশ। তারপরও শেষ দু’বারের সফর থেকে আশাবাদী বাংলাদেশ। কারণ খালি হাতে লঙ্কা ছাড়েনি তারা।

এখন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে ২১টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র ১টিতে। হেরেছে ১৬টিতে। তবে শেষ পাঁচ লড়াইয়ে ১টি জয়ের সাথে দু’টি ড্রও ছিল টাইগারদের। শ্রীলঙ্কার মাটিকে টাইগারদের জয়টি এসেছিল ২০১৭ সালে। যা ছিল বাংলাদেশের শততম টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর প্রতিপক্ষের মাটিতে একমাত্র শ্রীলঙ্কার বিপক্ষেই জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে খর্ব শক্তির দল হলেও পূর্ণ শক্তির শ্রীলঙ্কাকে হারিয়েছিল টাইগাররা। তাই লঙ্কানদের বিপক্ষে সেই জয়টি অবিস্মরণীয়। তাই চলতি সফরের প্রথম ম্যাচ ড্র এবং ২০১৭ সালের পারফরম্যান্স পুনরাবৃত্তি ঘটানোর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।

খালেদ মাহমুদ বলেন, ‘আমি বিশ্বাস করি, ব্যাট হাতে আমরা ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারব এবং পরের ম্যাচেও ভাল করব এবং জিম্বাবুয়ে সফরেও ভাল করব। টেস্ট দল হিসেবে আমরা মানসিকভাবে শক্ত থাকতে চাই।’ তিনি আরো বলেন, ‘যদি আমাদের ছেলেরা নিজেদের সেরাটা দিতে পারে এবং আমরা যদি এভাবে প্রতিন্দ্বন্দিতা করতে পারি, এক বছর ধরে ম্যাচ ড্র করতে পারি, আরো ভাল ক্রিকেট খেলি, টপ-অর্ডার ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারে, এরপর আমরা শিখতে পারব, কিভাবে ধারাবাহিকভাবে টেস্ট ম্যাচ জয় করা যায়। ধারাবাহিকতা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন।’

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল : মমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান, ইয়াসির আলি ও শরিফুল ইসলাম।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add