for Add
বাসস : ২৮ এপ্রিল ২০২১, বুধবার, ১:৫০:১৩

একদিন বিরতি দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র’র পর পাল্লেকেলে স্টেডিয়ামে আগামী ২৯ এপ্রিল থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া অনুশীলনে ব্যাটিংয়ের উপর জোড় দিলেও বোলিং ও ফিল্ডিং করে ঘাম ঝড়িয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো একটি ভিডিওতে দেখা গেছে দীর্ঘ সময় ধরে ব্যাট করছেন ব্যাটসম্যানরা।
পেসার শরিফুল বলেন, ‘কঠোর অনুশীলন করেছেন ব্যাটসম্যানরা। প্রত্যেকেই সতর্ক ও কঠোরভাবে নিজেদের অনুশীলন সম্পন্ন করেছেন।’
প্রথম টেস্ট ড্র করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্টের মুখ দেখে বাংলাদেশ। প্রথম পাঁচ ম্যাচে কোন জয় না পাওয়ায় লাল-সবুজের দল পয়েন্টের মুখ দেখেনি। তাই শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ছিলেন টাইগাররা। ড্র করে পয়েন্ট পেলে এখনো টেবিলের তলানিতে বাংলাদেশ।
প্রথম টেস্টে ব্যাট হাতে রাজত্ব করেছেন দু’দলের ব্যাটসম্যানরা। নাজমুল হোসেন শান্তর ১৬৩ ও অধিনায়ক মমিনুল হকের ১২৭ রানের সুবাদে ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
For add
For add
For add
For add
for Add