for Add

নিরাপদ হাতে রয়েছে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যত : পাপন

দেশের ক্রিকেটের ভবিষ্যত নিরাপদ হাতে রয়েছে বলে বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। তার মতে বড় তারকাদের অনুপস্থিতিতে নতুনরা যেভাবে দায়িত্ব পালন করছে তাতে দেশের ক্রিকেটের ভবিষ্যত ভাল অবস্থায় রয়েছে।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ ও নিউজিল্যান্ডের মাটিতে সীমিত ওভারের সিরিজ হারের পর বাংলাদেশ ক্রিকেট কিছুটা টালমাটাল অবস্থায় চলে যায় বলে মন্তব্য করেন বিসিবি প্রধান।

নাজমুল হাসান পাপন আজ শনিবার বলেন, ‘আমার কাছে এটি অন্যভাবে রয়েছে। নিউজিল্যান্ড সিরিজের জন্য আলোচনা হয়েছে। আমি নাইম শেখ, আফিফ হোসেন, শেখ মাহেদি হাসান, শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদের কথা বলবো। তাসকিন ছাড়া সবাই দলে নতুন খেলোয়াড়।’

বিসিবি সভাপতি আরো বলেন, ‘যদি আপনি চলমান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টটি দেখেন তাহলে তুলনামূলকভাবে একজন নতুন খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত ভাল করেছে। আমাদের তরুণ প্রজন্ম যেভাবে খেলছে আমি মনে করি আমাদের ভবিষ্যত খুব ভাল।’

বিসিবি সভাপতির মতে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বিপর্যয়মূলক ফলাফলে কৌশল ও একে অন্যের সাথে বোঝাপড়ায় ঘাটতি ছিল। এজন্যই খালেদ মাহমুদ সুজনকে লঙ্কায় দলের ডিরেক্টন হিসেবে পাঠানো হয়েছে।

খালেদ মাহমুদ দলকে উজ্জীবিত করেছে বলে জানিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি হেরেছি কিন্তু আমাদের বুঝতে হবে, এমন অনেক খেলোয়াড় আছেন যারা প্রথমবার নিউজিল্যান্ড সফরে গেছে এবং সেখানকার কন্ডিশন খুবই কঠিন ছিল। হারের জন্য খারাপ লাগার কোনও কারণ নেই। একই সাথে আমাদের হারের অনেকগুলো কারণ ছিল। আমরা দক্ষতার সাথে কৌশলগত সিদ্ধান্ত নিতে পারিনি এবং বোঝাপড়ায় ভুল ছিল।’

তিনি আরো বলেন, ‘এখন আমি অন্তত জানতে পারি, টস জিতলে দলটি প্রথমে ব্যাট করবে বা বল করবে কি-না। এমন একটি জিনিস যা আমি অতীতে জানতে পারিনি। খালেদ মাহমুদ ভাল করেছে এবং তার কারণে দলটি উজ্জীবিত হয়েছে। তিনি এমন একজন ব্যক্তি যিনি দলকে অনুপ্রাণিত করতে পারেন।’

নাজমুল হাসান পাপন জানান, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং ত্রিদেশীয় সিরিজ জিতেছিলাম এবং সর্বোচ্চ রান তাড়া করে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম। এমনকি আমরা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারিয়েছি, কিন্তু ‘টেস্ট ক্রিকেটে আমরা তাদের হারাতে পারিনি। আমরা জানি আমরা দীর্ঘ সংস্করণে দুর্বল।’ পাইপলাইনকে শক্তিশালী করার উপর জোর দিয়েছেন তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হবার পর আমি বলেছিলাম আমরা আমাদের পাইপলাইনে জোর দিব। আমরা আমাদের প্রোগ্রাম শুরু করেছিলাম। তবে কোভিড-১৯ মহামারীর কারণে এটি বাধাগ্রস্থ হয়েছে। আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং বয়সভিত্তিক স্তরের ক্রিকেটকে সঠিক পরিকল্পনার তাদের নিয়ে সফল হয়েছি। যদিও মহামারীতে আমাদের অগ্রগতি ব্যাহত করেছে।’

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add