for Add
বাসস : ২৪ এপ্রিল ২০২১, শনিবার, ২১:৩৮:৩২

১৪ বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্টে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের নয়া রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩২২ রানের জুটি গড়েছেন করুনারত্নে ও ধনাঞ্জয়া। যা বাংলাদেশের বিপক্ষে যেকোন উইকেটে লঙ্কার সর্বোচ্চ জুটির রান ।
বাংলাদেশের বিপক্ষে যেকোন উইকেটে লঙ্কা আগের সর্বোচ্চ রানের জুটিটি ছিল ৩১১ রানের। ২০০৭ সালে ক্যান্ডিতে তৃতীয় উইকেট জুটিতে ৩১১ রান করেছিলেন দুই সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।
আর লঙ্কানদের ক্রিকেট ইতিহাসে সব মিলিয়ে যেকোন উইকেট জুটিতে এ স্কোর সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে। সেই সাথে পাল্লেকেলে স্টেডিয়ামে যেকোন উইকেট জুটিতে এটি নয়া রেকর্ড। ২০১১ সালে এ ভেন্যুতে চতুর্থ উইকেটে ২৫৮ রান করেছিলেন অস্ট্রেলিয়ার শন মার্শ ও মাইক হাসি।
For add
For add
For add
For add
for Add