for Add

নাটকীয় জয়ে সিরিজ পাকিস্তানের

অধিনায়ক বাবর আজম ও ফখর জামান যখন ব্যাট করছিলেন তখন মনে হচ্ছিল হেসে খেলেই জিতে যাবে পাকিস্তান। ১ উইকেটে ৯২ রান তখন দলটির। জয়ের জন্য তখন ৯ উইকেটে চাই ৫২ রানের।

কিন্তু এ জুটি ভাঙতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ। এমনকি এক সময় হেরে যাওয়ার বড় শঙ্কাও তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত কোনো বিপদ হয়নি। জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

শুক্রবার সেঞ্চুরিয়ানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ফাহিম আশরাফ ও হাসান আলীর বোলিং তোপে ৩ বল বাকী থাকতে ১৪৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। জবাবে ১ বল বাকী থাকতে লক্ষ্যে পৌঁছায় সফরকারী দলটি। চারে ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জিতল বাবর আজমের দল।

দশম ওভার থেকেই পাকিস্তানের হাতের মুঠোয় থাকা ম্যাচে নিজেদের সুযোগ তৈরি করতে শুরু করে প্রোটিয়ারা। তবে ১৯তম ওভারে জয়ের স্বপ্ন আরও বড় হয় তাদের। দ্বিতীয় বলে ফাহিম আশরাফকে তুলে নিয়ে জয়ের দারুণ সুযোগ তৈরি করছিলেন প্রোটিয়া পেসার সিসান্দা মাগালা। পাকিস্তানের তখন শেষ ১০ বলে চাই ১৬ রান। হাতে ৩ উইকেট।

তবে সেই মাগালাই ডোবালেন তাদের। পঞ্চম বলটি করতে এসে দুই বার নো বল দিলেন। তাতে ফ্রি হিটের পাশাপাশি বাড়তি ৩ রান মিলে তাদের। আর শেষ পর্যন্ত যখন বলটি ঠিকঠাক করতে পারলেন তাতে ছক্কা হাঁকান মোহাম্মদ নাওয়াজ। ম্যাচ হেলে যায় পাকিস্তানের পক্ষে। এরপর বাকীটা হাসান আলীকে নিয়েই শেষ করেন নাওয়াজ।

অবশ্য লক্ষ্য তাড়ায় অবশ্য এদিন পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। শুরুতেই খালি হাতে ফিরে যান ইনফর্ম ব্যাটসম্যান। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক বাবর আজমের সঙ্গে ফখর জামানের ৯১ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় পাকিস্তান। এরপর অবশ্য স্কোরবোর্ডে মাত্র ২৩ রান যোগ করতেই পাঁচ ব্যাটসম্যানকে হারায় তারা। এরপর আর ১৪ রান করতে ফিরে যান শেষ স্বীকৃত ব্যাটসম্যান ফাহিমও। হারের শঙ্কায় পড়ে যায় দল। তবে নাওয়াজের বীরত্বে জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন ফখর। ৩৪ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় এ রান করেন তিনি। অধিনায়ক বাবরের ব্যাট থেকে আসে ২৪ রান। শেষ দিকে নাওয়া খেলেন হার না মানা মূল্যবান ২৫ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মাগালা ও লিজাদ উইলিয়ামস

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানেই ওপেনার এইডেন মার্করামকে হারায় দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় উইকেটে ভালো জুটি গড়ে স্বাগতিকরাও। আরেক ওপেনার জানেমান মালানের সঙ্গে স্কোরবোর্ডে ৫৭ রান যোগ করেন রাসি ভ্যান ডার ডুসেন। কিন্তু এ জুটি ভাঙতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। এমনকি এরপর আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কও ছুঁতে পারেননি। ফলে ৩ বল বাকী থাকতেই গুটিয়ে যায় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন ডুসেন। ৩৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় এ রান করেন এ ব্যাটসম্যান। এছাড়া মালানের ব্যাট থেকে আসে ৩৩ রান। পাকিস্তানের পক্ষে মাত্র ১৭ রানের খরচায় ৩টি উইকেট পান ফাহিম আশরাফ। ৪০ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন হাসান আলিও। এছাড়া হাসান রৌফের শিকার ২টি।

Tags: ,

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add