for Add

অনুশীলনের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ে বাড়তি নজর

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বৃহস্পতিবার থেকে নিজেদের কোয়ারেন্টাইন প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দিনের অনুশীলনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ঘাম ঝড়িয়েছিলেন টাইগাররা।

আজ শুক্রবার দ্বিতীয় দিনের অনুশীলনে ফিল্ডিংয়ে বাড়তি নজর দিয়েছেন টাইগাররা। সকাল থেকে দুপুর পর্যন্ত দ্বিতীয় দিনের মত অনুশীলন চলে বাংলাদেশের। অনুশীলনে খেলোয়াড়দের নিয়ে ব্যস্ত সময় পার করেছেন দলের কোচ।

ক্যাচ অনুশীলন করিয়েছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তার সাথে ছিলেন ব্যাটিং কোচ জন লুইস ও বোলিং কোচ ওটিস গিবসনও। ক্যাচিং-ফিল্ডিং নিয়ে বেশ কিছুক্ষণ ঘাম ঝড়ানোর পর ব্যাট হাতে নেটে অনুশীলন করেন তামিম-মুশফিকরা।

লঙ্কায় পৌঁছানোর পর ১২ থেকে ১৪ এপ্রিল তিন দিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টাইনে ছিল বাংলাদেশ।

২১ এপ্রিল থেকে প্রথম টেস্ট শুরুর আগে ১৯ ও ২০ এপ্রিল ম্যাচের প্রস্তুতি সম্পন্ন করবে বাংলাদেশ। ২৯ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের দু’টি টেস্ট হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

নিজেদের মধ্যে বাংলাদেশের প্রস্তুতিমূলক ম্যাচ শেষে টেস্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে। আগামীকাল শনিবার ১৭ এপ্রিল শুরু হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি।

উল্লেখ্য সম্প্রতি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারের পর নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হয় বাংলাদেশ।

টেস্টে বাংলাদেশের প্রাথমিক দল : মোমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহিদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add