for Add
: ১৪ এপ্রিল ২০২১, বুধবার, ১৯:৩৭:৩৬

আজ থেকে শুরু হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের তাৎপর্যপূর্ণ ও পবিত্র মাস ‘রামাদান’। করোনার পরিস্থিতির অবনতি ঠেকাতে আজ থেকে সারাদেশ জুড়ে শুরু হয়েছে ‘লকডাউন’ও।
বর্তমান প্রেক্ষাপটে সবাইকে সাবধানে থাকার আহ্বান জানানোর পাশাপাশি, রমাদানের শুভেচ্ছাও দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের দুই সেরা খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে দেশসেরা অলরাউন্ডার সাকিব লিখেছেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রয়োজন ধৈর্য্য ও সহানুভূতি। একমাত্র আল্লাহ তাআলা আমাদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিতে পারেন। আসুন পবিত্র রমজান মাসে আমরা সবাই মিলে দেশ ও জনগণের মঙ্গলের জন্য প্রার্থনা করি। সবাইকে রমজানুল মোবারক।’
ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘সবাইকে মাহে রামাদানের শুভেচ্ছা। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন।’
For add
For add
For add
For add
for Add